Redmi K30 ফোনে থাকছে 5G সাপোর্ট, জানালো Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 অগাস্ট 2019 15:17 IST
হাইলাইট
  • Redmi K30 ফোনে 5G সাপোর্ট থাকবে
  • এই ফোন সম্পর্কে অন্য কোন তথ্য প্রকাশিত হয়নি
  • 2019 সালের শেষে লঞ্চ হতে পারে Redmi K30

Redmi K30 ফোনে 5G সাপোর্ট থাকবে

প্রায় তিন মাস হল লঞ্চ হয়েছে Redmi K20 সিরিজ। ইতিমধ্যেই Redmi K30 তৈরীর কাজ শুরু করে দিয়েছে Xiaomi। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় Redmi প্রধান লু ওয়েইবিং জানিয়েছেন Redmi K30 ফোনে 5G সাপোর্ট থাকবে। যদিও এই ফোন সম্পর্কে অন্য কোন তথ্য জানাননি তিনি। 2019 সালেই বাজারে আসতে পারে Xiaomi -র প্রথম 5G স্মার্টফোন।

মঙ্গলবার চিনের এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওয়েইবিং জানিয়েছেন Redmi K30 ফোনে 5G সাপোর্ট থাকবে। যদিও এই ফোন সম্পর্কে অন্য কোন তথ্য সামনে আনেননি Redmi প্রধান। তবে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোন। Redmi K30 ফোনের একটি ভেরিয়েন্টে 5G সাপোর্ট থাকলেও 4G ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোন।

এই বছর মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi K20 আর Redmi K20 Pro। চিনে এই দুই ফোন লঞ্চের কয়েক দিনের মধ্যেই ভারতেও এই দুই স্মার্টফোন লঞ্চ করেছিল Xiaomi। এছাড়াও Mi 9 সিরিজের অধীনে বিশ্বের বিভিন্ন প্রান্তে লঞ্চ হয়েছে Redmi K20 সিরিজ।

ফ্ল্যাগশিপ চিপসেট সহ লঞ্চ হয়েছিল Redmi K20 Pro। তবে Redmi K20 ফোনে রয়েছে একটি মিডরেঞ্জ চিপসেট। মিডরেঞ্জ সেগমেন্টেই লঞ্চ হতে পারে Redmi K30। এই মুহুর্তে বাজারে খুব অল্প সংখ্যায় 5G স্মার্টফোন রয়েছে। 5G ফোনে দাম অন্যান্য ফোনের তুলনায় অনেকটা বেশি। ধীরে ধীরে বিভিন্ন দেশে লেটেস্ট নেটওয়ার্ক পরিষেবা শুরু হলে 5G ফোনের দাম কমতে শুরু করবে।

Xiaomi ছাড়াও মিডরেঞ্জ সেগমেন্টে 5G ফোন তৈরী করছে HMD Global। সম্প্রতি তুলনামুলক কম দামে চিনে 5G ফোন লঞ্চ করেছে Vivo। iQoo Pro 5G ফোনে ফ্ল্যাগশিপ চিপসেট থাকলেও OnePlus, Samsung, Huawei এর 5G ফোনের থেকে অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে এই Vivo -র 5G ফোন।

সম্প্রতি 5G চিপসেট লঞ্চ করার কথা জানিয়েছে চিনের চিপসেট প্রস্তুতকারী সংস্থা MediaTek। এই চিপসেট লঞ্চ হলে কম দামে আরও বেশি 5G স্মার্টফোন লঞ্চ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi K30, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.