এবার নতুন ভেরিয়েন্টে লঞ্চ হবে Redmi K30 5G। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে 10GB RAM সহ এই ফোন দেখা গিয়েছে।
ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi K30 5G
এবার নতুন ভেরিয়েন্টে লঞ্চ হবে Redmi K30 5G। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে 10GB RAM সহ এই ফোন দেখা গিয়েছে। ডিসেম্বর মাসে Redmi K30 আর Redmi K30 5G লঞ্চের পরেই 12GB RAM সহ এই ফোন লঞ্চের খবর সামনে এসেছিল। এবার 10GB RAM সহ নতুন ভেরিয়েন্টে এই ফোন লঞ্চের খবর সামনে এল। TENAA ওয়েবসাইটে 6GB, 8GB ও 10GB RAM সহ দেখা গিয়েছে Redmi K30 5G। এই ফোনগুলিতে 64GB, 128GB আর 256GB স্টোরেজ থাকবে।
5G ভেরিয়েন্টে Redmi K30 এর দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 20,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে ইতিমধ্যেই চিনে এই ফোন বিক্রি শুরু হয়েছে।
ডুয়াল সিম Redmi K30 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে থাকছে হোল-পাঞ্চ ডিজাইন। 5G ভেরিয়েন্টে Redmi K30 ফোনে থাকছে Snapdragon 765 চিপসেট।
Redmi K30 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনের পিছনে নতুন ডিজাইনের ক্যামেরা মডিউল ব্যবহার করেছে Xiaomi। Redmi K30 ফোনের পিছনের ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
এই ফোনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। Redmi K30 ফোনের সেলফি ক্যামেরায় 20 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
Redmi K30 ফোনে থাকছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে 4G, 5G, NFC, 5G GPS, USB Type-C পোর্ট। এই ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Samsung Galaxy A18 4G Price, Design and Key Specifications Leaked Ahead of Launch