Redmi Note 17 5G ভারতে অ্যামোলেড ডিসপ্লে, Snapdragon 4 Gen 4 প্রসেসর, ও 50MP AI ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে।
Photo Credit: Redmi
Redmi Note 17 5G features an 8,000mAh battery
Redmi Note 17 5G বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। এটি Redmi Note সিরিজের প্রথম 8,000mAh ব্যাটারি চালিত স্মার্টফোন। সংস্থার দাবি, ফোনটি ফুল চার্জে 3 দিন ব্যবহার করা যাবে। রেডমি তাদের নতুন স্মার্টফোনে TrueColor AMOLED ডিসপ্লে রেখেছে। এটি অক্টা-কোর Snapdragon 4 Gen 4 প্রসেসরে রান করে। হ্যান্ডসেটে ভেপার চেম্বার কুলিং সিস্টেম, AI ইমেজিং, স্টেরিও স্পিকার, ও ইনফ্রারেড সেন্সরের মতো ফিচার্স রয়েছে। এছাড়াও, IP65 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং রিভার্স চার্জিং বৈশিষ্ট্য পাওয়া যাবে। ফোনের দাম ও খুঁটিনাটি জানতে প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।
Redmi Note 17 5G-এর দাম ভারতে 27,999 টাকা থেকে শুরু লঞ্চ হচ্ছে। এটি 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। তবে লঞ্চ অফারে 3,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 24,999 টাকায় নেমে আসবে।
অন্য দিকে, রেডমি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 30,999 টাকা রেখেছে। এটিও অফারে 27,999 টাকায় কেনা যাবে। ফোনের সেল আগস্ট 12 দুপুর 12টা থেকে শুরু হবে। এটি Amazon, শাওমির ওয়েবসাইট, ও শাওমির রিটেল স্টোরে উপলব্ধ হবে। ফোনটি ডার্ক নাইট, আর্কটিক ব্লু, ও স্টারলাইট পার্পল কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
Redmi Note 17 5G মডেলের মুখ্য আকর্ষণ হল এর সিলিকন কার্বন ব্যাটারি। এটি 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। রেডমি দাবি করছে, ফুল চার্জে 31.82 ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রলিং, 28.29 ঘন্টা ইউটিউব ভিডিও প্লেব্যাক, 13.89 ঘন্টা BGMI গেমিং, ও 24.13 WhatsApp ব্যবহার করার ব্যাকআপ পাওয়া যাবে।
রেডমি নোট 17 5G বড় 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,396 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i কভার দেওয়া হয়েছে। স্ক্রিনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, HydroTouch 2.0 ও TÜV-এর আই প্রোটেকশন ফিচার আছে।
রেডমির নতুন ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি 5P লেন্স আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। পিছনের বা সামনের ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট নেই। তবে 30fps-এ 1080p ভিডিও তোলা যাবে। রিয়ার ক্যামেরায় ফিল্ম ফিল্টার, ভয়েস শাটার, টাইম-ল্যাপস, ও ডাইনামিক ফটোস-সহ বিভিন্ন ফটোগ্রাফি ফিচার্স উপলব্ধ।
রেডমির নতুন নোট ফোনে স্ন্যাপড্রাগন 4 জেন 4 চিপ আছে। এটি LPDDR4x র্যাম ও UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন দিয়ে সজ্জিত। সংস্থা চারটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি প্যাচ প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Flipkart Freedom Sale: Nothing Phone 4a Series, Reno 15 Series, More to Be Offered at a Discount
HP OmniPad 12 Goes on Sale in India With Snapdragon Chip, Detachable Keyboard