শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে Redmi Note 7 Pro। এই ফোনের প্রধান আকর্ষন Snapdragon 675 চিপসেট, 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি।
দুটি স্টোরেজে পাওয়া যাবে Redmi Note 7 Pro
ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7 Pro। শুরুতে 64GB স্টোরেজে এই ফোন পাওয়া গেলেও সম্প্রতি 128GB স্টোরেজে এই ফোন বিক্রি শুরু হয়েছে। এছাড়াও Redmi Note 7 Pro ফোনে যোগ হয়েছে Fornite সাপোর্ট। বুধবার শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে Redmi Note 7 Pro। এই ফোনের প্রধান আকর্ষন Snapdragon 675 চিপসেট, 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি। আজ দুপুর 12 টায় শুরু ফ্ল্যাশসেল।
6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। এছাড়াও 4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা।
Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo V80 FE India Variant Appears on Geekbench With MediaTek Dimensity 7400-Turbo SoC Ahead of Launch
OnePlus 16 India Launch Seems Likely as Firm Reportedly Holds ‘Closed-Door’ Meeting; Pricing Details Tipped
Airbnb Developing a Dedicated AI Agent for Travel Plans; Will Launch Next Year
iQOO's Next Z-Series Phone Could Pack a 7-Inch Screen, 10,000mAh Battery, Tipster Claims