প্রথম ঝলকেই বাজিমাত করল Redmi Pro 2, থাকছে 48MP ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 ডিসেম্বর 2018 12:07 IST
হাইলাইট
  • Redmi Pro 2 এর টিজার প্রকাশ করল Xiaomi
  • Redmi Pro 2 তে থাকবে 48MP ক্যামেরা
  • সাথে থাকছে Snapdragon 675 চিপসেট

Redmi Pro 2 will be the successor to Redmi Pro that debuted as Xiaomi's first dual rear camera smartphone

Redmi Pro 2 এর টিজার প্রকাশ করল Xiaomi। Redmi Pro 2 তে থাকবে 48MP ক্যামেরা। এর সাথে থাকছে Snapdragon 675 চিপসেট। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য জানা গিয়েছিল। 2016 সালে চিনে লঞ্চ হয়েছিল Redmi Pro। সেই ফোনের উত্তরসূরী এই স্মার্টফোন।

চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Redmi Pro 2 ফোনের টিজার প্রকাশ করেছে Xiaomi। এই টিজারে জানানো হয়েছে ছবি তোলার জন্য এই ফোনে থাকছে বিশেষ ব্যবস্থা।

Advertisement

তবে এই দুটি টিজারেই ক্যামেরা সম্পর্কে কোন তথ্য বিস্তারে জানানো হয়নি। তবে এই ফোনের ক্যামেরায় থাকতে পারে 48MP সেন্সার। এই ফোনে ব্যবহার হওয়া Snapdragon 675 চিপসেটে সর্বোচ্চ 48MP ক্যামেরা সাপোর্ট করে।

 

আরও পড়ুন: ছোট্ট নচ, ডুয়াল ক্যামেরা সহ ডিসেম্বরে আসছে Xiaomi Play

ছবি সৌজন্যে: Weibo

 

 

কয়েকদিন আগেই কোম্পানির প্রধান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন কোম্পানি পরবর্তী ফোনে 48MP রিয়ার ক্যামেরা থাকবে। Xiaomi প্রধান লিন বিন এই পোস্টে একটি ফোনের পিছনের ক্যামেরার ছবি পোস্ট করেছিলেন। এই ক্যামেরার পাশে ‘48MP' লেখা ছিল। এর আগে ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছিলেন Snapdragon 675 ব্যবহার করে শিঘ্রই স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি।

Advertisement

 

আরও পড়ুন: আবার সেল Xiaomi প্রোডাক্টে, এই স্মার্টফোনগুলিতে মিলবে ডিসকাউন্ট

Advertisement

গত সপ্তাহে চিনে এক রিপোর্টে জানানো হয়েছিল Redmi সিরিজের অধীনে লঞ্চ হবে 48MP ক্যামেরার Xiaomi স্মার্টফোন। এছাড়াও জানা গিয়েছে এই ফোনে ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচক্সে সেলফি ক্যামেরা থাকবে। সম্প্রতি লঞ্চ হওয়া Honor View 20 আর Samsung Galaxy A8s ফোনে একই ডিসপ্লে ডিজাইন ব্যবহার হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.