সাশ্রয়ী মূল্যে ভারতের বাজারে Redmi কোম্পানী নিয়ে এলো Redmi 14C 5G

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 7 জানুয়ারী 2025 13:02 IST
হাইলাইট
  • Redmi 14C 5G-হ্যান্ডসেটটি Android 14-ভিত্তিক কোম্পানীর HyperOS-দ্বারা চ
  • ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে
  • ফোনটির অনবোর্ড RAM-টি ভার্চুয়ালি 12জিবি পর্যন্ত বাড়ানো যাবে

Redmi 14C 5G 128GB পর্যন্ত স্টোরেজ অফার করে

Photo Credit: Redmi

ভারতে বিগত সোমবার Redmi 14C 5G লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটি তিনটি রঙের বিকল্পে এবং একটি গ্লাস রিয়ার প্যানেলের সাথে উন্মোচিত হয়েছে। এটিতে 120Hz- রেজোলিউশন সমৃদ্ধ একটি 6.88-ইঞ্চির ডিসপ্লে আছে। স্মার্টফোনটিতে Snapdragon 4 Gen 2 চিপসেট এবং একটি 5,160mAh-ব্যাটারী যুক্ত করা আছে। বাজেটের মধ্যে এই স্মার্টফোনটিতে একটি 50-মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরার সাথে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে।

ভারতে Redmi 14C 5G-এর দাম:

Redmi 14C 5G-ফোনটির 4-জিবি RAM এবং 64-জিবি স্টোরেজের বিকল্পের দাম মাত্র 9,999 টাকা। যেখানে 4 জিবি+128-জিবি এবং 6-জিবি+128-জিবি বিকল্পের মডেলগুলির দাম নির্ধারণ করা হয়েছে, যথাক্রমে 10,999টাকা এবং 11,999টাকা। এটি স্টারলাইট-ব্লু, স্টারডাস্ট-পার্পল, স্টার গেজ ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাবে।

Advertisement

Redmi 14C 5G-হ্যান্ডসেটটি জানুয়ারি মাসের আগামী 10 তারিখ, দুপুর 12.00-টার সময় থেকে অ্যামাজন, ফ্লিপকার্ট, Mi.com এবং শাওমির খুচরো দোকানগুলিতে বিক্রয় শুরু হবে।

Redmi 14C 5G-এর স্পেসিফিকেশন:

ডুয়াল-সিম যুক্ত Redmi 14C 5G-হ্যান্ডসেটটি প্রথম থেকেই Android 14-ভিত্তিক কোম্পানির HyperOS-দ্বারা চালিত। কোম্পানি দাবি করেছে ফোনটি দুটি প্রধান OS আপডেট এবং চারবছরের সিকিউরিটি আপডেট পাবে। এটিতে 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.88-ইঞ্চির HD+ (720× 1640 পিক্সেল) LCD-ডিসপ্লে আছে। এটিতে নীল আলোটি বিকিরণের জন্য TUV রাইনল্যান্ড-ফ্লিকার-ফ্রি সার্টিফিকেশন এবং সার্কাডিয়ান সার্টিফিকেশন দেওয়া আছে। ডিসপ্লেতে 600নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা এবং 240Hz-টাচ্ স্যাম্পলিং রেট আছে। হ্যান্ডসেটটি একটি 4nm Snapdragon 4 Gen 2 দ্বারা চালিত এবং এটিতে 6 জিবি পর্যন্ত LPDDR4X RAM যুক্তকরা আছে। অনবোর্ড RAM-টি 12-জিবি অতিরিক্ত অব্যবহৃত স্টোরেজের সাথে বাড়ানো যাবে।

ছবি এবং ভিডিওর জন্য এটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। যার মধ্যে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। ফোনটির সামনের অংশে একটি 8-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে একটি IP52-রেটিং যুক্ত করা হয়েছে।

Advertisement

হ্যান্ডসেটটিতে 128-জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত আছে, এবং অনবোর্ড স্টোরেজটি একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। সংযোগের ক্ষেত্রে এটিতে ব্লুটুথ, GPS, Galileo, GLONASS, Beidou, Wi-Fi, একটি 3.5 মিমির অডিও জ্যাক এবং একটি USB Type-C-পোর্ট দেওয়া হয়েছে। সেন্সর বোর্ডের মধ্যে একটি অ্যামবিয়েন্ট-লাইট-সেন্সর, অ্যাক্সেলোমিটার, ভার্চুয়াল-প্রক্সিমিটি-সেন্সর এবং ই-কম্পাস যুক্ত করা আছে।

Redmi 14C 5G-হ্যান্ডসেটটি 18W দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,160mAh-ব্যাটারী দ্বারা চালিত। ফোনটির বক্সের সাথে একটি 1,999টাকা দামের 33W-এর একটি চার্জার আছে। ব্যাটারীটি একবার চার্জের বিনিময়ে একটানা 21 দিন পর্যন্ত চলবে এবং একটানা 139-ঘণ্টা পর্যন্ত গান চালাতে পারবে বলে দাবি করা হয়েছে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  2. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  3. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  4. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  5. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  6. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  7. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  8. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  9. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  10. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.