আজই ভারতে আসবে Xiaomi –র নতুন এই স্মার্টফোন

ভারতে Redmi Y2 এর 3GB RAM আর 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 9,999 টাকা। আর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 11,999 টাকা।

আজই ভারতে আসবে Xiaomi –র নতুন এই স্মার্টফোন
হাইলাইট
  • আজ নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হতে পারে নতুন Redmi Y2
  • বিকেল 3টের সমর এই ইভেন্ট শুরু হবে
  • ভারতে শুধুমাত্র অ্যামাজন থেকেই Redmi Y2 কেনা যাবে
বিজ্ঞাপন

বৃহষ্পতিবার ভারতে লঞ্চ হবে Xiaomi –র নতুন স্মার্টফোন। আজ নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হতে পারে নতুন Redmi Y2। বিকেল  3টের সমর এই ইভেন্ট শুরু হবে। চিনে এই বছরের শুরুতেই লঞ্চ হয়েছিল Redmi S2 ফোনটি। সেই ফোনকে নতুন নাম দিয়ে ভারতে Redmi Y2 লঞ্চ করবে Xiaomi। বেশ কিছু দিন ধরেই এই ফোন নিয়ে ইন্টারনেটে একাধিক খব দেখা গিয়েছে। নতুন মডেল লঞ্চ না করে ইতিমধ্যেই বাজারে থাকা মডেলের নাম বদলে আজ ভারতে এই ফোনটি লঞ্চ করতে পারে Xiaomi।
 

কীভাবে সরাসরি দেখবেন Redmi Y2 লঞ্চ ইভেন্ট?

YouTube এ সরাসরি সম্প্রচারিত হবে এই লঞ্চ ইভেন্ট। বৃহষ্পতিবার ভারতীয় সময় বিকেল 3টেয় এই ইভেন্ট শুরু হবে।
 

ভারতে Redmi Y2 এর দাম ও স্পেসিফিকেশান

একাধিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে ভারতে Redmi Y2 এর 3GB RAM আর 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 9,999 টাকা। আর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 11,999 টাকা। ডার্ক গ্রে, গোল্ড ও রোজ গোল্ড কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।

শোনা যাচ্ছে ভারতে শুধুমাত্র অ্যামাজন থেকেই Redmi Y2 কেনা যাবে। ইতিমধ্যেই নিজেদের ওয়েবসাইটে সেই কথা জানিয়েছে এই ই কমার্স সাইটটি। অ্যামাজন এক লিস্টিং এ জানিয়েছে এই ফোনে থাকবে  Snapdragon প্রসেসার, সেলফি LED লাইট, ডুয়াল রিয়ার ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
গত বছর ভারতে লঞ্চ হয়েছিল সেলফি সেন্ট্রিক স্মার্টফোন Redmi Y1। কোম্পানির Y সিরিজের পরবর্তী ফোন নতুন Redmi Y2। মনে করা হচ্ছে Redmi S2 এর সাথে একই স্পেসিফিকেশান থাকবে Redmi Y2 এর।

ডুয়াল সিম Redmi S2 এ রয়েছে 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এর সাথেই ফোনের ভিতরে থাকবে Snapdragon 625 চিপসেট। Redmi S2 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় আছে 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে। এছাড়াও Redmi S2 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5মিমি হেডফোন জ্যাক। Redmi S2 এ থাকবে একটি 3080mAh ব্যাটারি।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good daylight camera performance
  • Dedicated microSD card slot
  • Good battery life
  • Bad
  • Slow facial recognition
  • Average lowlight camera performance
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 625
Front Camera 16-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3080mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »