সস্তা হল Samsung Galaxy A20s; নতুন দাম দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 14 জানুয়ারী 2020 15:47 IST
হাইলাইট
  • 1,000 টাকা সস্তা হল Galaxy A20s
  • কালো, নীল, সবুজ ও লাল রঙে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন
  • 4,000 mAh ব্যাটারির সাথেই এই ফোনে থাকছে 15W ফাস্ট চার্জিং

Samsung Galaxy A20s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে

2019 সালের অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A20s। লঞ্চের সময় এই ফোনের দাম শুরু হয়েছিল 11,990 টাকা থেকে। এবার 1,000 টাকা সস্তা হল Galaxy A20s। এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা, ফোনের ভিতরে থাকছে Snapdragon 450 চিপসেট। Galaxy A20s ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে ব্যবহার হয়েছে। 4,000 mAh ব্যাটারির সাথেই Samsung Galaxy A20s ফোনে থাকছে 15W ফাস্ট চার্জিং।

Samsung Galaxy A20s এর দাম

মঙ্গলবার Samsung Galaxy A20s ফোনের দাম 1,000 টাকা কমেছে। 3GB RAM + 32GB স্টোরেজে Samsung Galaxy A20s এর দাম কমে হয়েছে 10,999 টাকা। যদিও 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে আগের মতোই 13,999 টাকা খরচ হবে। কালো, নীল, সবুজ ও লাল রঙে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন।

Samsung Galaxy A20s স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A20s ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI স্কিন চলবে। এই ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। সাথে থাকছে Snapdragon 450 চিপসেট, 4GB RAM আর 54GB পর্যন্ত স্টোরেজ। তবে এই ফোনে  512 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।

Samsung Galaxy A20s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A20s ফোনে থাকছে 8 মেগাপিক্সেল সেন্সর।

Samsung Galaxy A20s ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। Galaxy A20s ফোনের আয়তন 163.31 x 77.52 x 7.9 মিলিমিটার। সবুজ, কালো আর লাল রঙে পাওয়া যাবে Galaxy A20s।

Advertisement

আরও পড়ুন:

পপ-আপ সেলফি ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ ভারতে এল Honor 9X

Advertisement

Flipkart Republic Day Sale: স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন

লঞ্চের আগেই ফাঁস হল OnePlus 8 Pro ফোনের স্পেসিফিকেশন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  3. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  4. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  5. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  6. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  7. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  8. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  9. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  10. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.