48MP ক্যামেরা ও দুর্দান্ত স্পেসিফিকেশন সহ ভারতে এল Samsung Galaxy A51

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 জানুয়ারী 2020 16:54 IST
হাইলাইট
  • Samsung Galaxy A51 ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে
  • এই ফোনে রয়েছে Exynos 9611 চিপসেট
  • ফোনের ভিতরে রয়েছে 4,500mAh ব্যাটারি

Samsung Galaxy A51-এ থাকছে একটি 4,500 mAh ব্যাটারি

ভারতে লঞ্চ হল Galaxy A সিরিজের লেটেস্ট স্মার্টফোন Samsung Galaxy A51। এই ফোনে রয়েছে infinity-O ডিসপ্লে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। Realme X2, Redmi K20 ও Vivo V17-এর সঙ্গে প্রতিযোগিতায় ভারতে এই ফোন লঞ্চ করেছে Samsung। গত ডিসেম্বরে Galaxy A71-এর সঙ্গে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল Galaxy A51। অবশেষে ভারতে এল এই স্মার্টফোন।

Samsung Galaxy A51-এর দাম

ভারতে Samsung Galaxy A51-এর দাম 23,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 31 জানুয়ারি তিনটি রঙে অনলাইন ও অফলাইন স্টোর থেকে বিক্রি শুরু হবে Galaxy A51।

Samsung -এর নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে সহ আসছে Galaxy Z Flip

Samsung Galaxy A51 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A51-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ।

Samsung Galaxy A51-এর পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A5-এর সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Samsung Galaxy A51-এ থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Clean, feature-rich software
  • Good battery life
  • Bad
  • Biometric authentication isn’t very quick
  • Underwhelming performance for the price
  • Average low-light camera performance
 
KEY SPECS
Display 6.50-inch
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  2. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  3. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  4. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
  5. 10,001mAh ব্যাটারি সহ Realme Narzo Power 5G ভারতে লঞ্চ হল, চার্জের চিন্তা থেকে চিরতরে মুক্তি
  6. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর পর ভারতে আসবে Xiaomi 17T, লঞ্চ নিয়ে বড় আপডেট
  7. MacBook Neo: অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ লঞ্চ হল, একচার্জে দেবে 16 ঘন্টা ব্যাকআপ, দাম শুনলে লাফাবেন
  8. Vivo X300 FE অবশেষে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং রয়েছে
  9. 100 টাকার কম দামে Vodafon Idea এর আনলিমিটেড প্ল্যান, প্রতি দিন 20 জিবি ডেটা
  10. Tecno Pop X জলের দরে বাজারে এল, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল ও মেসেজ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.