64MP ক্যামেরা সহ এসে গেল Samsung Galaxy A71

বুধবার লঞ্চ হয়েছে Samsung Galaxy A71। এই ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, Snapdragon 730 চিপসেট, 4,500 mAh ব্যাটারি ও 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

64MP ক্যামেরা সহ এসে গেল Samsung Galaxy A71

Samsung Galaxy A71 -এর দাম 29,999 টাকা

হাইলাইট
  • Samsung Galaxy A71 -এ রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
  • ডিসেম্বরে ভিয়েতনামে এই ফোন লঞ্চ হয়েছিল
  • এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে
বিজ্ঞাপন

ভারতে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল Samsung। বুধবার লঞ্চ হয়েছে Samsung Galaxy A71। এই ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, Snapdragon 730 চিপসেট, 4,500 mAh ব্যাটারি ও 25W ফাস্ট চার্জ সাপোর্ট। ভারতে Vivo V17 Pro, Oppo Reno, Redmi K20 Pro ও OnePlus 7 -এর সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন হবে Samsung Galaxy A71।

Samsung Galaxy A71 -এর দাম

Samsung Galaxy A71 -এর দাম 29,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে। 24 ফেব্রুয়ারি এই ফোন বিক্রি শুরু করবে Samsung।

48MP ক্যামেরা, 40W ফাস্ট চার্জ সাপোর্ট সহ লঞ্চ হল Huawei Nova 7i

Samsung Galaxy A71 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A71 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোলের গ্লোবাল ভেরিয়েন্টে থাকবে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Samsung Galaxy A71 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A71 ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Samsung Galaxy A71 ফোনে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য এই ফোনে বিশেষ ফিচার যোগ করেছে Samsung। বিভিন্ন প্রাদেশিক ভাষায় টাইপ করার জন্য এই ফোনে একাধিক কি-বোর্ড থাকছে। এছাড়াও এক ট্যাপে স্ক্রিনশট নিয়ে তা শেয়ার করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »