লকডাউনের কারণে সব প্রোডাক্টের ওয়্যারিন্টি 31 মে পর্যন্ত বাড়িয়ে দিল Samsung

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 এপ্রিল 2020 14:40 IST

ওয়্যারিন্টির মেয়াদ বাড়াল Samsung

লকডাউনের কারণে সব প্রোডাক্টের ওয়্যারিন্টি বাড়িয়ে দিল Samsung। লকডাউন শুরু হওয়ার পরে যে সব প্রোডাক্টের ওয়্যারিন্টি শেষ হয়েছে সেই সব প্রোডাক্টে 31 মে পর্যন্ত ওয়্যারিন্টি দেওয়ার ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই মুহূর্তে গোটা দেশে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা চালু রয়েছে। এর ফলে গ্রাহকের কোন জিনিস খারাপ হলেও সার্ভিস সেন্টারে যাওয়া যাচ্ছে না। তাই গ্রাহকের কথা ভেবে ওয়্যারিন্টি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে Samsung।

গ্রাহকের সুবিধার জন্য সব প্রোডাক্টের ওয়্যারিন্টির মেয়াদ 31 মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে Samsung। 20 মার্চ থেকে 30 এপ্রিলের মধ্যে যে সব প্রোডাক্টের ওয়্যারিন্টি শেষ হওয়ার কথা শুধুমাত্র সেই প্রোডাক্টের ওয়্যারিন্টি বাড়িয়েছে কোম্পানি। সম্প্রতি টুইটারে এই ঘোষণা করেছে Samsung।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এই মুহূর্তে গোটা দেশে সব কোম্পানির সার্ভিস সেন্টার ও কাস্টমর কেয়ার বন্ধ রয়েছে। বাড়ি গিয়ে সার্ভিস সাময়িকভাবে বন্ধ রেখেছে সব কোম্পানি। শুধুমাত্র ইমেল ও লাইভ চ্যাটের মাধ্যমে গ্রাহককে পরিষেবা দিচ্ছে Samsung।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.