এসে গেল নতুন Samsung Galaxy A41; ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 মার্চ 2020 11:51 IST
হাইলাইট
  • Samsung Galaxy A41 -এ 6.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে
  • থাকছে 3,500 mAh ব্যাটারি,15W ফাস্ট চার্জ সাপোর্ট
  • 25 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে

তিনটি রঙে পাওয়া যাবে Samsung Galaxy A41

Galaxy A সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল Samsung। বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Samsung Galaxy A41। এই ফোনে রয়েছে IP68 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন। Galaxy A41 এ থাকছে ইনফিনিটি ইউ ডিসপ্লে। জাপানের এক ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোন দেখা গিয়েছে। কালো, নীল ও সাদা রঙে এই ফোন সামনে এসেছে। যদিও জাপানের বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।

Samsung Galaxy A41 -এ 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে

Samsung Galaxy A41 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A41-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.1 ইঞ্চি Super AMOLED  ডিসপ্লে। এই ফোনের চিপসেট, স্টোরেজ ও মেমোরি প্রকাশ্যে আনেনি

বিশাল ব্যাটারি, দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy M21

Samsung Galaxy A41-এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A41-এর সামনে থাকছে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

Samsung Galaxy A41 -এ থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Samsung Galaxy A41
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2 সেপ্টেম্বরের BGMI Redeem কোড দেখে নিন, White Rabbit ব্যাকপ্যাক জেতার সুযোগ
  2. এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন
  3. Philips ভারতে আনল সস্তা 5G স্মার্টফোন, 64MP ক্যামেরা ও 120Hz ডিসপ্লে রয়েছে
  4. Vivo T5 5G ভারতে লঞ্চ হল, 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা, 7,050mAh ব্যাটারি রয়েছে
  5. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  6. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  7. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  8. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  9. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  10. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.