শিঘ্রই লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক্যামেরার Samsung Galaxy A70S

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 অগাস্ট 2019 13:06 IST
হাইলাইট
  • Samsung Galaxy A70S ফোনে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম চলবে
  • এই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে থাকবে Snapdragon 675 চিপসেট

সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে Samsung Galaxy A70S

শিঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A70S। এবার Geekbench ওয়েবসাইটে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এল। Galaxy A70S ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানি OneUI 1.1 স্কিন। এছাড়াও ফোনের ভিতরে থাকবে Snapdragon 675 চিপসেট। Redmi Note 7 Pro ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছে। তবে Samsung Galaxy A70S ফোনের প্রধান আকর্ষন ক্যামেরা। এই ফোনের পিছনে থাকবে একটি 64 মেগাপিক্সেল ক্যামেরা। এই বছরেই লঞ্চ হয়েছিল Samsung Galaxy A70। সেই ফোনের স্পেসিফিকেশনে কিছু কাট ছাঁট করে লঞ্চ হবে Galaxy A70S।

Geekbench ওয়েবসাইটে SM-A707F মডেল নম্বরে সামনে এসেছে Samsung Galaxy A70S। বেঞ্চমার্কিং ওয়েবসাইটে জানানো হয়েছে নতুন এই ফোনের ভিতরে থাকবে অক্টাকোর Snapdragon 675 চিপসেট আর 6GB RAM। Android Pie অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে চলবে কোম্পানি OneUI 1.1 স্কিন।

Advertisement

সম্প্রতি একাধিক রিপোর্টে জানানো হয়েছিল 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে Samsung। তবে 64 মেগাপিক্সেল ক্যামেরা ছাড়া এই ফোনের সাথে Galaxy A70 ফোনের খুব বেশি পার্থক্য থাকবে না। মে মাসে 64 মেগাপিক্সেল ISOCELL Bright GW1 মোবাইল সেন্সর লঞ্চ করেছিল Samsung। ইতিমধ্যেইন এই সেন্সর ব্যবহার করে 64 মেগাপিক্সেল ক্যামেরা লঞ্চের কথা জানিয়ে দিয়েছে Realme ও Xiaomi। এবার সেই তালিকায় Samsung এর নাম যোগ হল। তাই 2019 সালের শেষ ভাগে বাজারে আসবে একের পর এক 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। এর মধ্যে অন্যতম Samsung Galaxy A70S।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  2. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  3. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  4. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  5. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  6. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  7. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  8. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  9. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  10. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.