লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Samsung Galaxy M40 ফোনের স্পেসিফিকেশন

Galaxy M40 ফোনে থাকবে 5,000 mAh ব্যাটারি। এছাড়াও থাকছে একটি AMOLED ডিসপ্লে আর ট্রিপল রিয়ার ক্যামেরা। Galaxy M30 ফোনেও এই ফিচারগুলি দেখা গিয়েছিল।

লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Samsung Galaxy M40 ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy M40 ফোনে থাকবে 128GB স্টোরেজ

হাইলাইট
  • Samsung Galaxy M40 ফোনে থাকবে 128GB স্টোরেজ
  • থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি
  • এই ফোনে AMOLED ডিসপ্লে ব্যবহার করেছে Samsung
বিজ্ঞাপন

সম্প্রতি ভারতে Galaxy M সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে। Galaxy M10, Galaxy M20 আর Galaxy M30 এর হাত ধরে লঞ্চ হয়েছে অনলাইন এক্সক্লিউসিভ Galaxy M সিরিজ। এবার এই সিরিজের চতুর্থ স্মার্টফোন লঞ্চের তোড়জোড় শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি সামনে এসেছে Galaxy M40 ফোনের স্পেসিফিকেশন। SM-M405F মডেল নম্বরে এই ফোন দেখা গিয়েছে।  Galaxy M40 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে।

Android Pie অপারেটিং সিস্টেম ছাড়াও Galaxy M40 ফোনে থাকছে 128GB স্টোরেজ। তবে 128GB ছাড়াও অন্য স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে কী না জানা যায়নি।

Galaxy M40 ফোনে থাকবে 5,000 mAh ব্যাটারি। এছাড়াও থাকছে একটি AMOLED ডিসপ্লে আর ট্রিপল রিয়ার ক্যামেরা। Galaxy M30 ফোনেও এই ফিচারগুলি দেখা গিয়েছিল।

জানুয়ারি মাসে Galaxy M10, Galaxy M20 আর Galaxy M30 এর হাত ধরে ভারতে Galaxy M সিরিজের আগমন হয়েছিল। এর মধ্যে Galaxy M30 ফোনে রয়েছে AMOLED ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »