কেন Samsung Galaxy S10 থেকে বাদ যাবে গুরুত্বপূর্ণ এই ফিচার?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 নভেম্বর 2018 19:14 IST
হাইলাইট
  • Galaxy S10 ফোন থেকে বাদ যেতে চলেছে আইরিস স্ক্যানার
  • ফোনের প্রাইমারি বাঅথেন্টিকেশান হিসাবে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
  • Galaxy Note 7 ফোনে প্রথম আইরিস স্ক্যানার ব্যবহার হয়েছিল

Samsung Galaxy S10 ফোনে প্রাইমারি বায়োমেট্রিক অথেন্টিকেশান হিসাবে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

আগামী বছর মে মাসে লঞ্চ হবে পরবর্তী Samsung ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S10। তবে এই ফোন থেকে বাদ যেতে চলেছে আইরিস স্ক্যানার ফিচার। Galaxy Note 7 ফোনে প্রথম এই বায়োমেট্রিক অথেন্টিকেশান টেকনোলজি লঞ্চ করেছিল Samsung। পরে Galaxy S8, Galaxy S9, Galaxy Note 8 আর Galaxy Note 9 ফোনে এই ফিচার ব্যবহার করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এবার Galaxy S10 ফোন থেকে এই আইরিস স্ক্যানার বাদ দিতে চলেছে Samsung।

সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে Samsung Galaxy S10 ফোনে প্রাইমারি বায়োমেট্রিক অথেন্টিকেশান হিসাবে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। 2016 সালে Galaxy Note 7 ফোনে প্রথম আইরিস স্ক্যানার ব্যবহার করেছিল Samsung। এর পর থেকে কোম্পানির সব ফ্ল্যাগশিপ ফোনে এই ফিচার দেখা গিয়েছে।

Advertisement

আগে একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে তিনটি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে আগামী বছরের Samsung ফ্ল্যাগশিপ। এর মধ্যে একটি ভেরিয়েন্টে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। এছাড়াও Galaxy S10 ফোনে থাকতে পারে 5G কানেক্টিভিটি। 5.8 ইঞ্চি আর 6.44 ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে এই ফোন। নতুন Galaxy S10 ফোনে স্ক্রিন টু বডি রেশিও 93.4 শতাংশ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Samsung Galaxy S10
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  2. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  3. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  4. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  5. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  6. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  7. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  8. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  9. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  10. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.