Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে

Samsung Galaxy S24 FE ভারতে লঞ্চের সময় দাম ছিল 59,999 টাকা।

Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে

Photo Credit: Samsung

Samsung Galaxy S24 FE was launched in September 2024 for at Rs. 59,999

হাইলাইট
  • Samsung Galaxy S24 FE এখন সরাসরি 20,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  • স্মার্টফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে
  • Samsung Galaxy S24 FE ফ্ল্যাগশিপ Exynos 2400e প্রসেসরে চলে
বিজ্ঞাপন

Samsung Galaxy S26 FE ভারতে লঞ্চ হয়েছে গত সপ্তাহে। এই ফোন বাজারে আসার পর Galaxy S24 FE বড়সড় ডিসকাউন্টের সঙ্গে কেনার সুযোগ চলে এসেছে। লঞ্চ প্রাইসের তুলনায় 20,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung-এর জনপ্রিয় Fan Edition ফোন। এছাড়াও, ব্যাংক অফার ব্যবহার করে আরও সাশ্রয় করা যাবে। Samsung Galaxy S24 FE মডেলে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, ভেপার চেম্বার কুলিং, গ্যালাক্সি AI ফিচার্স, এবং ডেকা-কোর Exynos প্রসেসর রয়েছে। এটি 8K ভিডিও রেকর্ডিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy S24 FE দাম ও অফার

Samsung Galaxy S24 FE বর্তমানে ফ্লিপকার্টে লিস্টেড আছে 39,999 টাকায়। এটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজের দাম। ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল 59,999 টাকায়। অর্থাৎ, কোম্পানি সরাসরি 20,000 টাকা ছাড় অফার করছে। আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,000 টাকা ক্যাশব্যাক মিলবে। ফলে সাশ্রয়ের অঙ্ক 22,000 টাকায় পৌঁছে যাবে। 

স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস24 এফই 6.7 ইঞ্চি ডিসপ্লে দিয়ে সজ্জিত। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, HDR10+, ও 1900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ কভার আছে। ডিভাইসটি Android 21 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।

ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও ডুয়াল পিক্সেল PDAF-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং OIS-সহ একটি 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা 10 মেগাপিক্সেলের।

Galaxy S24 FE চলে Exynos 2400e প্রসেসরে। এতে 25W ওয়্যার্ড, 15W ওয়্যারলেস, ও রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট-সহ 4,700mAh ব্যাটারি আছে। উল্লেখ্য, Samsung Galaxy S26 FE ভারতে 79,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে। এতে 6.7 ইঞ্চি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও 1,900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

Galaxy S26 FE মডেলেও তিনটি রিয়ার ক্যামেরা আছে — 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, 3x অপটিক্যাল জুম, OIS, ও 30x ডিজিটাল জুমযুক্ত 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেল। ডিভাইসটি রান করে Exynos 2500 প্রসেসরে। এতে 4,900mAh ব্যাটারি রয়েছে, যা 45W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »