ভারতে তৈরী হল 'বিশ্বের বৃহত্তম মোবাইল কারখানা'

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 জুলাই 2018 14:32 IST
হাইলাইট
  • নয়ডার 81 নম্বর সেক্টারে 35 একর জায়গার উপরে এই কারখানা তৈরী হয়েছে
  • The plant started manufacturing TVs in 1997
  • গত বছর জুন মাসে 4,195 কোটি টাকা বিনিয়োগ করে Samsung

খোলা মাঠ, আর সেই মাঠে গরু চড়ে বেড়াচ্ছে। রাস্তার বাঁ দিকে তৈরী হচ্ছে হাউজিং কমপ্লেক্স। আর রাস্তার ডান দিকে তৈরী বয়েছে বিশ্বের বৃহত্তম মোবাইল কারখানা।

চিন, দক্ষিন কোরিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র নয়। বিশ্বের বৃহত্তম মোবাইল কারখানা তৈরী হয়েছে এই দেশের নয়ডাতে।

নয়ডার 81 নম্বর সেক্টারে 35 একর জায়গার উপরে এই কারখানা তৈরী হয়েছে। সোমবার এই কারখানা উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইন।

90 এর দশকে এই কারখানা তৈরী হয়েছিল। 1997 সালে এই কারখানায় টিভি তৈরী শুরু হয়। 2005 সালে এই কারখানায় মোবাইল ফোন তৈরী শুরু হয়েছিল।

গত বছর জুন মাসে 4,195 কোটি টাকা বিনিয়োগ করে নয়ডার এই কারখানা ঢেলে সাজানোর কথা ঘোষনা করেছিল Samsung। আর এক বছরের মধ্যেই সেই কারখানা মোবাইল ফোন তৈরীর জন্য প্রস্তুত হয়ে উঠেছে।

Advertisement

এখন ভারতে 6.7 কোটি স্মার্টফোন তৈরী করে Samsung। নতুন এই কারখানায় উৎপাদন শুরু হলে ভারতে 12 কোটি স্মার্টফোন তৈরী করবে Samsung।

তবে শুধুমাত্র স্মার্টফোন নয়। এই কারখানাতে রেফ্রিজারেটার, ফ্ল্যাট প্যানেল টেলিভিশান তৈরী হবে।

1995 সালে নয়ডাতে Samsung এর এই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। 1997 সালে এই কারখানায় টেলিভিশান তৈরী শুরু হয়েছিল। 2003 সালে এই কারখানা থেকে রেফ্রিজারেটার তৈরী শুরু করে Samsung। 2007 সালে নয়ডার কারখানা থেকে মোবাইল ফোন তৈরী শুরু করেছিল Samsung। 2012 সালে নয়ডা কারখানা থেকে প্রথম Galaxy S3 ফোন তৈরী হয়েছিল।

Advertisement

আপাতত কোম্পানির মোট ফোনের 10 শতাংশ ভারতে তৈরী হয়। আগামী তিন বছরে এই সংখ্যা বেড়ে 50 শতাংশ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Samsung Factory, Noida, India, Narendra Modi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.