সফটওয়্যার আপডেট পেল Samsung Galaxy J7 Nxt আর Galaxy J7 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 জুন 2019 14:45 IST
হাইলাইট
  • Samsung Galaxy J7 Nxt আর Galaxy J7 Pro ফোনে পৌঁছে গেল Android Pie
  • এই দুই ফোনে পৌঁছাল কোম্পানির নতুন OneUI স্কিন
  • 2017 সালের জুলাই মাসে লঞ্চ হয়েছিল এই দুই স্মার্টফোন

2017 সালের জুলাই মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy J7 Pro

Samsung Galaxy J7 Nxt আর Galaxy J7 Pro ফোনে পৌঁছে গেল Android Pie। নতুন অ্যানড্রয়েড ভার্সানের সাথেই এই দুই ফোনে পৌঁছাল কোম্পানির নতুন OneUI স্কিন। ইতিমধ্যেই থাইল্যান্ডে Samsung Galaxy J7 Nxt ফোনে এই আপডেট পৌঁছাতে শুরু করেছে। অন্যদিকে আলজেরিয়া, মেক্সিকো, স্পেন, ও রাশিয়ার Galaxy J7 Pro গ্রাহকরা নতুন আপডেট পেতে শুরু করেছেন। 2017 সালের জুলাই মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy J7 Nxt আর Galaxy J7 Pro। লঞ্চের সময় এই দুই ফোনে Android 7.0 অপারেটিং সিস্টেম ছিল।

Android Pie অপারেটিং সিস্টেমের সাথেই Samsung Galaxy J7 Nxt আর Galaxy J7 Pro ফোনে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে গিয়েছে।  J701FXXU6CSF1 ফার্মওয়্যারের হাত ধরে Samsung Galaxy J7 Nxt আর  J730FXXU4CSF1 ফার্মওয়্যারের হাত ধরে Galaxy J7 Pro ফোনে সাম্প্রতিকতম আপডেট পৌঁছেছে।

এই আপডেটে Samsung J সিরিজের দুটি ফোনে নতুন OneUI স্কিন পৌঁছেছে। আগে এই দুই ফোনে Experience UX স্কিন চলত। থাকছে একগুচ্ছ নতুন জেসচার ইউজার ইন্টারফেস। এর সাথেই থাকছে একগুচ্ছ বাগ ফিক্স।

আপাতত শুধুমাত্র নির্বাচিত কিছু দেশের গ্রাহকরা এই আপডেট পেয়েছেন। ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের Samsung Galaxy J7 Nxt আর Galaxy J7 Pro ফোনের গ্রাহকরা কবে এই আপডেট পাবেন জানা যায়নি। নিজের ফোনে Settings > Software updates থেকে এই আপডেট দেখে নিতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  2. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  3. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  4. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  5. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  6. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  7. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
  8. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  9. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
  10. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.