6GB RAM সহ লঞ্চ হবে Samsung Galaxy M40

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুন 2019 17:06 IST
হাইলাইট
  • দিশা পাটানি জানিয়েছেন Galaxy M40 তে থাকছে 6GB RAM
  • Galaxy M40 ফোনে থাকবে Snapdragon 675 চিপসেট
  • এই ফোনে থাকছে “স্ক্রিন সাউন্ড” প্রযুক্তি

Samsung Galaxy M40 ফোনে থাকছে Infinity-O ডিসপ্লে

মঙ্গলবার ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M40। লঞ্চের আগেই এই ফোনের একাধিক গুরুত্বপূর্ণ ফিচার সামনে এল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে বলিউড অভিনেত্রী দিশা পাটানি জানিয়েছেন Galaxy M40 তে থাকছে 6GB RAM। সম্প্রতি Galaxy M সিরিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েচ্ছিলেন পাটানি। ইতিমধ্যেই তিনি জানিয়েছিলেন Galaxy M40  ফোনে থাকবে Snapdragon 675 চিপসেট।

Instagram এ Galaxy M40 ফোনের এই টিজার ভিডিও প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী। সেই ভিডিওতে 26 বছরের অভিনেত্রী জানিয়েছেন Galaxy M40 ফোনে থাকছে 6GB RAM আর Snapdragon 675 চিপসেট।

ইতিমধ্যেই ভারতে Samsung এর বাণিজ্যিক প্রধান অসিম ওয়ারসি জানিয়েছিলেন Galaxy M40 ফোনে থাকতে চলেছে Snapdragon 675 চিপসেট। 20,000 টাকার কাছাকাছি দামে ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।

এই ফোনের পিছনের ক্যামেরায় থাকছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। Galaxy M সিরিজের অন্য ফোনগুলি লঞ্চের সময় Android Oreo অপারেটিং সিস্টেম চললেও Galaxy M40 ফোন লঞ্চের সময় এই ফোনে থাকবে Android Pie অপারেটিং সিস্টেম। এছাড়াও এই ফোনে থাকছে “স্ক্রিন সাউন্ড” প্রযুক্তি। ফোনে কথা বলার সময় ডিসপ্লে ভাইব্রেট করে এই ফোনে কথা শোনা যাবে।

6GB RAM এর সাথেই Galaxy M40 ফোনে থাকবে 128GB  স্টোরেজ আর 5,000 mAh ব্যাটারি। ইতিমধ্যেই ভারতে 20 লক্ষের বেশি Galaxy M সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে Samsung। জানুয়ারি মাসে ভারতে এসেছিল Galaxy M10 আর Galaxy M20। পরে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Galaxy M30।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Modern design
  • Excellent battery life
  • Up-to-date software
  • Good app and gaming performance
  • Bad
  • Runs hot when gaming
  • Strictly average camera quality
  • Hybrid dual-SIM tray
  • No headphone socket
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 16-megapixel
Rear Camera 32-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.