Samsung এর ডিসপ্লে ব্যবহার করে ফোল্ডেবেল ফোন তৈরী করবে Google আর Apple?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 মার্চ 2019 12:23 IST

সম্প্রতি কোম্পানির প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Galaxy Fold তৈরী করেছে Samsung। এই ফোনে ব্যবহার হয়েছে Samsung এর নিজস্ব ফোল্ডেবেল OLED ডিসপ্লে। এবার Google ও Apple এর কাছে কোম্পানির ফোল্ডেবেল ডিসপ্লের নমুনা পাঠাতে শুরু করল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে এই খবর জানা গিয়েছে।

“7.2 ইঞ্চি মাপের নতুনা ডিসপ্লে পাঠানো হয়েছে। Galaxy Fold ফোনের ডিসপ্লের থেকে 0.1 ইঞ্চি ছোট এই ডিসপ্লে।” দক্ষিণ কোরিয়ায় প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।

Advertisement

iPhone XS ও iPhone XS Max ফোনের বেশিরভাগ ডিসপ্লে তৈরী করে Samsung। ভবিষ্যতে ফোল্ডেবেল স্মার্টফোনের ডিসপ্লের বাজার ধরতে তাই এখন থেকে প্রস্তুতি শুরু করে দিল Samsung।

“এই মুহুর্তে বছরে 24 লক্ষ ফোল্ডেবেল ডিসপ্লে তৈরী করতে পারে Samsung। পরে চাহিদা দাড়লে এই সংখ্যা 1 কোটি ছাড়াতে পারে।” জানানো হয়েছে এই রিপোর্টে।

সম্প্রতি Samsung এর ফোল্ডেবেল স্মার্টফোন Galaxy Fold লঞ্চের পরে বেশ চাপের মুখে Apple। 2019 সালে কোনও ফোল্ডেবেল স্মার্টফোন বাজারে নিয়ে আসার পরিকল্পনা নেই Apple এর।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Apple, Google
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.