ইউজার স্বাভাবিক ভাষায় নিজের প্রয়োজন জানালেই StepX Neo-এর AI এজেন্ট প্রয়োজনীয় টুলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পুরো কাজ সম্পন্ন করবে।
Photo Credit: StepFun
StepX Neo is claimed to be the world's first agentic smartphone
Microsoft-এর ক'জন প্রাক্তন কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত স্টার্টআপ সংস্থা StepFun বিশ্বের প্রথম এজেন্টিক AI (Agentic) স্মার্টফোন প্রকাশ করেছে। যার নাম StepX Neo। বর্তমানে বেশিরভাগ ফোনে কৃত্রিম মেধা-ভিত্তিক ফিচার্সের সুবিধা থাকলেও, সেগুলো ব্যবহার করতে সাধারণত ইউজারকে ব্যবস্থা নিতে হয়। অনুবাদের টুল খুঁজতে নির্দিষ্ট মেনুতে যেতে হয়, ছবি এডিট করার জন্য আলাদা অ্যাপ খুলতে হয়, ও প্রশ্নের উত্তর পেতে Gemini বা ChatGPT-এ গিয়ে প্রশ্ন করতে হয়। অর্থাৎ, AI মূলত প্রতিবার আলাদা প্রম্পট বা নির্দেশ দেওয়ার পর একটি কাজ সম্পন্ন করে। কিন্তু StepX Neo মডেলে AI শুধু প্রশ্নের উত্তর দেওয়া, লেখা বা নির্দিষ্ট ফিচারে সীমাবদ্ধ নেই। ফোনটির এজেন্টিক এআই সিস্টেম নিজে থেকে টিকিট বুকিং ও খাবার অর্ডার থেকে ইউজারের হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করার ক্ষমতা রাখে।
স্টেপএক্স নিও কোম্পানির নিজস্ব এআই এজেন্ট Step Amoo ব্যবহার করে। এই এজেন্টিক এআই-এর উপর ভিত্তি করে ফোনটির অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে। অর্থাৎ এজেন্টটি সরাসরি অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত। Step Amoo বাকি পাঁচটা সাধারণ AI চ্যাটবটের মতোই কাজ করে। কিন্তু এজেন্টিক ক্ষমতা একে অন্য চ্যাটবটগুলির থেকে পৃথক করেছে।
ব্যবহারকারীর একবার নির্দেশ পেলেই StepX Neo-এর AI এজেন্ট নিজেই বিভিন্ন অ্যাপ, ওয়েব সার্ভিস, এবং বিল্ট-ইন টুলস একসঙ্গে ব্যবহার করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাজ সম্পন্ন করতে পারে। ইউজারকে প্রতিটি ধাপে আলাদা নির্দেশ দিতে হয় না। ফোনটি মালিকের প্রয়োজন বুঝে সময়ের সঙ্গে সঙ্গে তার অভ্যাস এবং পছন্দও শিখে নেয়।
ধরুন, আপনি যদি আগে ফ্লাইটে নিয়মিত উইন্ডো সিট বুক করেন, তাহলে AI নিজেই পরবর্তী ফ্লাইটের ক্ষেত্রে জানলার পাশের সিট বুক করে রাখবে। আবার যদি কোনও রেস্টুরেন্টে বারবার টেবিল বুক করেন, তাহলে নতুন রিজার্ভেশনের সময় সেটিকেই স্বয়ংক্রিয়ভাবে বেছে নেবে ফোনের এজেন্টিক সিস্টেম।
StepFun দাবি করেছে, StepX Neo-এর AI এজেন্ট ভ্রমণের সময় একাধিক কাজে সহায়তা করবে। এটি সামনাসামনি কথোপকথন, টেক্সট মেসেজ, ফোন কল, এমনকি রাস্তার সাইনবোর্ড, রেস্তোরাঁর মেনু বা কোনও পোস্টারে অচেনা ভাষায় লেখা রিয়েল-টাইমে অনুবাদ করতে সক্ষম।
এছাড়াও, স্টেপএক্স নিও নেটওয়ার্ক না থাকলেও ভ্রমণ পরিকল্পনা দেখাতে পারে। পাশাপাশি আশেপাশের ইভেন্ট সম্পর্কিত তথ্য ও স্থানীয় গণপরিবহনের সময়সূচি খুঁজে দিতে সক্ষম। সংস্থা দাবি করছে, StepX Neo-এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারের ধারণাতে পরিবর্তন আসবে। তারা একে "মানুষ নিজে ডিভাইস পরিচালনা করা" থেকে " কী করতে চান তা শুধু বলে দেওয়া" — এমন অভিজ্ঞতায় রূপান্তর হিসেবে তুলে ধরছে।
সহজ ভাষায় বললে, আপনাকে আর প্রতিটি কাজের জন্য নিজে অ্যাপ খুলে একাধিক ধাপ অনুসরণ করতে হবে না। স্বাভাবিক ভাষায় নিজের প্রয়োজন জানালেই AI এজেন্ট প্রয়োজনীয় টুল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পুরো কাজ সম্পন্ন করবে। এটাই হল এজেন্টিক ফোনের কনসেপ্ট।
StepX Neo-এর ব্যাক প্যানেলে একটি ইন্টারঅ্যাকটিভ সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। তবে সংস্থা এখনও ফোনের ব্যাটারি, প্রসেসর বা ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ করেনি। ডিভাইসটির অন্যান্য তথ্য, দাম, এবং বাজারে আসার তারিখ শীঘ্রই ঘোষণা হবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nvidia's GeForce Now Cloud Gaming Service Launched in India With Up to 5K Gaming Support: Prices, Benefits