MediaTek Dimensity 9400 SoC-দ্বারা চালিত হয়ে উপস্থিত হয়েছে Vivo X200-সিরিজ

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 16 ডিসেম্বর 2024 11:48 IST
হাইলাইট
  • ● Vivo X200 Pro-তে একটি 6000mAh-ব্যাটারী আছে
  • ● হ্যান্ডসেটগুলি Android 15-ভিত্তিক Funtouch OS 15-দ্বারা চালিত
  • ● Vivo X200-সিরিজটি চলতি বছরের অক্টোবর মাসে চীনে উন্মোচিত হয়েছে

Vivo X200 Pro-তে একটি V3+ ইমেজিং চিপ রয়েছে।

Photo Credit: Vivo

বিগত বৃহস্পতিবার ভারতে লঞ্চ করা হয়েছে Vivo X200 Pro এবং Vivo X200। Vivo-কোম্পানীর নতুন X-সিরিজটির হ্যান্ডসেটগুলোতে MediaTek Dimensity 9400 চিপসেট এবং ধূলো ও জল থেকে সুরক্ষার জন্য IP68+IP69 রেটিং যুক্ত করা হয়েছে। কোম্পানির নতুন হ্যান্ডসেটগুলিতে Zeiss-দ্বারা নির্মিত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে এবং প্রো মডেলটিতে নিজস্ব কোম্পানি দ্বারা তৈরী V3+ ইমেজিং চিপসেট আছে।
Vivo X200 Pro-হ্যান্ডসেটটিতে 6000mAh ব্যাটারী এবং Vivo X200-টিতে 5,800mAh ব্যাটারী দেওয়া হয়েছে। পূর্বেই অক্টোবর মাসে Vivo X200-সিরিজটি চীনের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে।

ভারতে Vivo X200 Pro এবং Vivo X200-এর দাম:

Vivo X200 Pro-এর 16জিবি RAM+512জিবি স্টোরেজ বিকল্পটির দাম 94,999টাকা। এটি কসমস-ব্ল্যাক এবং টাইটেনিয়াম-গ্রে রঙের বিকল্পে পাওয়া আছে।

অন্যদিকে ভ্যানিলা মডেলটির,12জিবি RAM+256জিবি স্টোরেজ বিকল্পটির দাম 65,999টাকা এবং 16জিবি RAM+ 512জিবি স্টোরেজ বিকল্পটির দাম 71,999টাকা। এটি কসমস ব্ল্যাক এবং ন্যাচারাল-গ্রীন রঙের বিকল্পে পাওয়া যাবে।

বর্তমানে দুটি মডেলকেই প্রী-বুকিং করা যাচ্ছে এবং 19সে ডিসেম্বর থেকে এটির বিক্রি শুরু হবে। নতুন ফোনগুলির জন্য Vivo নয়মাসের No-Cost-EMI-এর সুবিধা প্রদান করেছে। এছাড়াও এগুলির সাথে 9500টাকা পর্যন্ত তৎক্ষণাৎ ছাড়, এক বছরের ওয়ারেন্টি এবং পরিবর্তনের জন্য 9500টাকা পর্যন্ত বোনাসের অফারও দেওয়া থাকছে।

Vivo X200 Pro এবং Vivo X200-এর স্পেসিফিকেশন:

ডুয়াল ন্যানোসিম যুক্ত Vivo X200 Pro এবং X200 হ্যান্ডসেটগুলো Android 15-ভিত্তিক Funtouch OS 15-দ্বারা চালিত। প্রো-মডেলটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.78 ইঞ্চির 1.5k রেজোলিউশন(1260×2800)LTPO AMOLED ডিসপ্লে আছে, যেটির পিক্সেল ডেন্সিটি 452ppi।

অন্যদিকে বেস মডেলটিতে কিছুটা ছোটো 6.67ইঞ্চির 1.5K রেজোলিউশন(1260×2800 পিক্সেল)AMOLED 8T LTPS ডিসপ্লে আছে। যেটির 120Hz পর্যন্ত রিফ্রেশরেট এবং পিক্সেল ডেন্সিটি 460ppi। বলা হয়েছে যে,উভয় স্মার্টফোনের স্ক্রিনগুলি 4500নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা এবং 2,160Hz PWM ডিমিং প্রদান করবে।

Vivo X200-সিরিজটি 16জিবি LPDDR5X RAM এবং 512জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজের সাথে যুক্ত হয়ে MediaTek Dimensity 9400 SoC দ্বারা চালিত। এগুলিতে Zeiss-দ্বারা নির্মিত ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। প্রো-মডেলটিতে OIS সমর্থিত একটি 50মেগাপিক্সেলের Sony LYT-818 সেন্সর, অটো ফোকাসের সাথে একটি 50মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং OIS ও 3.7x অপটিক্যাল জুম সমৃদ্ধ একটি 200মেগাপিক্সেলের টেলিফোটো ISOCELL HP9-সেন্সর আছে। এটিতে V3+ ইমেজিং চিপ আছে।

অন্যদিকে Vivo X200-টিতে OIS সমর্থিত একটি 50মেগাপিক্সেলের Sony IMX921 1/1.56ইঞ্চির সেন্সর, একটি 50মেগাপিক্সেলের JN1 সেন্সর এবং 3x অপটিক্যাল জুম সহ একটি 50মেগাপিক্সেলের Sony IMX882 টেলিফোটো সেন্সর আছে। উভয় হ্যান্ডসেটেই 32মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

Advertisement

সংযোগের জন্য ফোনগুলিতে 5G, WiFi, ব্লুটুথ 5.4,NFC GPS Galileo,GLONASS,QZSS,BeiDou, NavlC,A-GPS, OTG এবং USB Type-C-পোর্ট যুক্ত করা আছে। এটিতে অ্যাক্সিলোমিটার,পরিবেষ্টিত-আলো-সেন্সর, রঙের তাপমাত্রার সেন্সর, প্রক্সিমিটি-সেন্সর, ই-কম্পাস, ফ্লিকার-সেন্সর, জাইরোস্কোপ, লেজারফোকাস-সেন্সর এবং ইনফ্রারেড-ব্লাস্টার অনবোর্ড সেন্সরগুলি দেওয়া আছে। এছাড়াও এটির ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট-সেন্সরও আছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে IP68+IP69-রেটিং দেওয়া হয়েছে।

Vivo -র ফ্লাগশিপ মডেল Vivo X200 Pro-টিতে 90W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত এবং 30W-এর তারবিহীন চার্জিং সমর্থিত একটি 6000mAh-ব্যাটারী আছে। এটির আকারের পরিমাপ 162x75.95x8.49মিমি এবং ওজন 228গ্রাম। অন্যদিকে বেস মডেলটিতে 90W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 5800mAh-ব্যাটারী আছে। এটির পরিমাপ 162x74.81 x7.99মিমি এবং ওজন 202গ্রাম।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  2. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  3. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  4. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  5. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  6. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  7. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  8. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  9. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  10. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.