Vivo X200T ডিজাইনের ক্ষেত্রে Vivo X200 FE মডেলের মতো হতে পারে, যা গত বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল। অন্য দিকে, স্পেসিফিকেশনের দিক থেকে চীনে বিক্রিত Vivo X200s-এর সঙ্গে সাদৃশ্য বজায় রাখবে। এক কথায়, ফ্ল্যাগশিপ স্তরের পারফরম্যান্স এবং ফিচার্স পাওয়া যাবে।
ভিভো তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে Zeiss-এর সঙ্গে যৌথভাবে তৈরি ক্যামেরা ব্যবহার করেছে। এতে ব্যাক্তিগত বা পেশাদার মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য মাল্টিফোকাস পোট্রেট এবং চলার পথে নিখুঁত দৃশ্যগুলি ফটোবন্দি করতে স্ট্রিট ফটোগ্রাফি মোড রয়েছে।
Vivo X200 FE এর 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতে 54,999 টাকা হতে পারে, যেখানে 16GB RAM +512GB স্টোরেজ ভার্সনের দাম 59,999 টাকা হওয়ার সম্ভাবনা।
সম্প্রতি Vivo ভারতের বাজারে লঞ্চ করেছে একটি নতুন হ্যান্ডসেট সিরিজ- Vivo X200 সিরিজ। Vivo X200 সিরিজটি দুটি আকর্ষণীয় হ্যান্ডসেটের সমন্বয়ে গঠিত, একটি বেস মডেল Vivo X200 এবং অন্যটি Vivo X200 Pro। উভয় হ্যান্ডসেটগুলি MediaTek Dimensity 9400 চিপসেট দ্বারা চালিত।