চোখ ধাঁধানো ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Vivo Nex 3S 5G

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 মার্চ 2020 16:33 IST
হাইলাইট
  • Vivo Nex 3S -এ 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে
  • ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • 16 পেগাপিক্সেল পপা-আপ সেলফি ক্যামেরা থাকছে

রিনটি রঙে পাওয়া যাবে Vivo Nex 3S

অবশেষে লঞ্চ হল Vivo Nex 3S 5G। গত বছর লঞ্চ হওয়া Vivo Nex 3 -র আপডেট হিসাবে এই ফোন বাজারে এনেছে Vivo। এই ফোনে রয়েছে পপ-আপ ডুয়াল সেলফি ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা, LPDDR5 RAM, UFS 3.1 স্টোরেজ আর ডুয়াল মোড 5G কানেক্টিভিটি। এই ফোনে HDR 10+ সার্টিফায়েড ডিসপ্লে রয়েছে। আপাতত চিনে এই ফোন লঞ্চ করেছে Vivo।

Vivo Nex 3S 5G -র দাম

8GB RAM + 256GB স্টোরেজে Vivo Nex 3S 5G -র দাম 4,998 ইউয়ান (প্রায় 50,000 টাকা)। 12GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 5,298 ইউয়ান (প্রায় 53,000 টাকা) খরচ হবে। নীল, কালো ও কমলা রঙে এই ফোন পাওয়া যাবে। ভারতে এই ফোন লঞ্চ সম্পর্কে উচ্চবাচ্য করেনি Vivo।

Advertisement

Vivo Nex 3S 5G তে কার্ভড ডিসপ্লে রয়েছে

Vivo Nex 3S 5G স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Nex 3S 5G তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6,89 ইঞ্চি FHD+ ওয়াটারফল অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে রয়েছে 99.6 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও। ফোনের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 865 চিপসেট 12GB পর্যন্ত LPDDR5 RAM আর 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ।

Advertisement

Vivo Nex 3S 5G -র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এছাড়াও সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল পপ-আপ ক্যামেরা। ফোনের পিছনের ট্রিপল ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সঙ্গে রয়েছে 20x ডিজিটাল জুম। সেলফি ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

বিশাল ব্যাটারি, ট্রিপল ক্যামেরা সহ আগামী সপ্তাহে আসছে Samsung Galaxy M21

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, 4G LTE, Bluetooth 5.1, Wi-Fi a/b/g/n/ac, GPS, GLONASS ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি ও 44W ফাস্ট চার্জ সাপোর্ট।

 
KEY SPECS
Display 6.89-inch
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4500mAh
OS Android Pie
Resolution 1080x2256 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  9. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  10. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.