আজ লঞ্চ হবে Vivo Nex: এই ইভেন্ট লাইভ দেখবেন কীভাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জুলাই 2018 10:47 IST
হাইলাইট
  • আজ দুপুর 12টা 30 মিনিটে এই ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হবে
  • Nex Sএর অন্যতম প্রধান আকর্ষন ফোনের পপ আপ সেলফি ক্যামেরা
  • এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91.28%

আজ দুপুর 12টা 30 মিনিট থেকে এই ইভেন্ট ভারতে Vivo Nex লঞ্চ হবে

আজ ভারতে লঞ্চ হবে Vivo Nex S। Nex Sএর অন্যতম প্রধান আকর্ষন ফোনের পপ আপ সেলফি ক্যামেরা, বিশাল 91.24 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও। জুন মাসে চিনে Nex সিরিজের দুটি ফোন লঞ্চ করেছিল Vivo। কোম্পানির লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্রে কোন ভেরিয়েন্ট ভারতে লঞ্চ হবে তা জানানো হয়নি। তবে একাধিক রিপোর্টে জানা গিয়েছে ভারতে শুধুমাত্র Vivo Nex S ফোনটি লঞ্চ করবে Vivo। ভারতে এই ফোনের নাম হবে Vivo Nex। আজ দুপুর 12টা 30 মিনিটে এই ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হবে।

ভারতে Vivo Nex লঞ্চ ইভেন্ট লাইভ দেখবে কীভাবে?

সোশাল মিডিয়ায় Vivo Nex লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিম করবে Vivo। আজ দুপুর 12টা 30 মিনিট থেকে এই ইভেন্ট শুরু হবে। নীচের ভিডিওতে প্লে বাটনে ক্লিক করে এই ইভেন্ট লাইভ দেখতে পারবেন।

Advertisement

 

Vivo Nex S স্পেসিফিকেশান

Vivo Nex S এর ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। Vivo NEX S এ রয়েছে 6.59 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.3:9। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91.28%। Vivo NEX S এর ভিতরে আছে লেটেস্ট  Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 128GB/ 256GB ইন্টারনাল স্টোরেজ।

Advertisement

Vivo NEX S এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 12MP। এর সাথেই আছে চার অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশান। আর রয়েছে একটি 5MP সেন্সার। সামনের ক্যামেরাটি ফোনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই ক্যামেরায় রয়েছে একটি 5MP সেন্সার। Vivo NEX S এর ভিতরে রয়েছে একট 4000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.