বুধবার ভারতে লঞ্চ হল Vivo S1। এই ফোনে রয়েছে MediaTek Helio P65 চিপসেট, 16 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি। সম্প্রতি চিনে এই ফোন লঞ্চ করেছিল Vivo।
Vivo S1 এ থাকছে 6GB RAM
বুধবার ভারতে লঞ্চ হল Vivo S1। এই ফোনে রয়েছে MediaTek Helio P65 চিপসেট, 16 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি। সম্প্রতি চিনে এই ফোন লঞ্চ করেছিল Vivo। এবার বিশ্বের বিভিন্ন দেশে এই ফোন লঞ্চ হতে শুরু করল। এর মধ্যে ন্যতম ভারত। এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। তবে চিনে Vivo S1 ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা।
4GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 এর দাম 17,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম 18,990 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 এর দাম 19,990 টাকা। স্কাইলাইন ব্লু আর ডায়মন্ড ব্ল্যাক রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা ইএমআই ট্রানজাকশানে Vivo S1 কিনলে 7.5 শতাংশ ছাড় পাবে। এছাড়াও অফলাইনে Vivo S1 কিনলেও ছাড় মিলবে।
Vivo S1 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch 9.0 স্কিন। থাকছে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Helio P65 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ আর 4,500 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 2.4G + 5G, Bluetooth v5.0, GPS/ A-GPS, and Micro-USB সাথে USB OTG।
![]()
ছবি তোলার জন্য Vivo S1 এর পিছনে থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo Pad 5c Launched With Snapdragon 8s Gen 3 Chipset, 10,000mAh Battery: Price, Specifications
Honor 600 Elite Listed on EMVCo Database Alongside Honor 600s and 600 Lite S Models, Could Launch Soon