Vivo S60 সিরিজ 50MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, ও 7,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল

Vivo S60 ফোনে 1.5K রেজোলিউশনের 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।

Vivo S60 সিরিজ 50MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, ও 7,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল

Photo Credit: Vivo

Vivo S60 is equipped with a triple rear camera setup

হাইলাইট
  • Vivo S60 সিরিজ 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে
  • Vivo S60 ও Vivo S60 Vitality এডিশন 7,200mAh ব্যাটারি পেয়েছে
  • Vivo নতুন ফোনে IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং দিয়েছে
বিজ্ঞাপন

Vivo S60 সিরিজ লঞ্চ হল। ভিভো 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে দুই নতুন ফোন নিয়ে হাজির হয়েছে। Vivo S60 এবং Vivo S60 Vitality Edition ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 7,200mAh ব্লু ওশান ব্যাটারি, ও 512 জিবি স্টোরেজ, Android 16 ভিত্তিক Origin OS 6 কাস্টম স্কিন পেয়েছে। Vivo S60 রান করে Snapdragon 8s Gen 3 প্রসেসরে। Vivo S60 Vitality এডিশন Dimenity 7500 চিপসেট ব্যবহার করছে। Vivo S60 লাইনআপের নতুন ফোনগুলোর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, 144Hz ডিসপ্লে,  স্টেরিও স্পিকার, IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং, ও X-Axis লিনিয়ার মোটর।

Vivo S60 স্পেসিফিকেশন ও দাম

Vivo S60 ফোনে 1.5K রেজোলিউশনের 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এতে 144 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, HDR10+ সাপোর্ট, 4,320 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, ও 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট পাওয়া যায়। ডিসপ্লেটি লো ব্লু লাইট সার্টিফিকেশনপ্রাপ্ত, যা দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করার ফলে চোখের উপর পড়া ক্ষতিকর নীল আলোর প্রভাব কমাতে সাহায্য করে। কোম্পানি স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রেখেছে।

ভিভো এস60-এর ট্রিপল ব্যাক ক্যামেরা সিস্টেমে f/1.75 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3.x অপটিক্যাল জুম, 100x ডিজিটাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। এটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।

ভিভোর এই ফোন স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসরে চলে। ডিভাইসের 7,200mAh ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Vivo S60 এখন চীনে উপলব্ধ ও দাম 3,599 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 50,000 টাকার সমান। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করে।

হ্যান্ডসেটের 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে যথাক্রমে 3,999 ইউয়ান (প্রায় 56,000 টাকা) ও 4,399 ইউয়ান (প্রায় 62,000 টাকা)।

Vivo S60 Vitality Edition স্পেসিফিকেশন ও দাম

Vivo S60 Vitality এডিশনে V60-এর মতো একই ডিসপ্লে, ব্যাটারি, ফাস্ট চার্জিং স্পিড, সেলফি ক্যামেরা, ও OS আছে। পার্থক্য প্রসেসর ও টেলিফটো ক্যামেরায়। এতে প্রাইমারি এবং আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকলেও টেলিফটো লেন্স অনুপস্থিত। ফোনটি রান করে ডাইমেনসিটি 7500 প্রসেসরে।

ভিভো এস60 ভাইটালিটি এডিশনের দাম চীনে 2,899 ইউয়ান (8 জিবি + 256 জিবি) থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় 41,000 টাকার সমান। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ যথাক্রমে 3,199 ইউয়ান (প্রায় 45,000 টাকা) ও 3,499 ইউয়ানে (প্রায় 49,000 টাকা) লঞ্চ হয়েছে।

  • KEY SPECS
  • NEWS
Display 6.59-inch
Processor Qualcomm Snapdragon 8s Gen 3
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 7200mAh
OS Android 16
Resolution 1260x2750 pixels
  • KEY SPECS
  • NEWS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 7500
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 12GB
Storage 128GB
Battery Capacity 7200mAh
OS Android 16
Resolution 1260x2750 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vivo S60 সিরিজ 50MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, ও 7,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  2. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
  3. Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  4. Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  5. Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল
  7. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  8. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
  9. Jio OTT Pass: জিওর বড় ঘোষণা, 200 টাকার রিচার্জে দেখা যাবে 15টি OTT অ্যাপ ও 1000+ লাইভ টিভি চ্যানেল
  10. 8,000mAh ব্যাটারির সঙ্গে Realme 16T 5G-এর সেল শুরু, 3,000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »