Vivo T5 Pro 5G-এর বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের নতুন দাম 41,999 টাকা।
Photo Credit: Vivo
Vivo T5 Pro 5G has a 9,020mAh battery with 90W fast charging support
চলতি সপ্তাহে Vivo Y সিরিজের একাধিক ফোনের দাম বেড়েছিল। এবার ভারতের বাজারে 9,020mAh ব্যাটারি পরিচালিত Vivo T5 Pro 5G-এর দাম বৃদ্ধি করেছে চীনা সংস্থাটি। মিড-রেঞ্জ স্মার্টফোনটি একলাফে 7,000 টাকা পর্যন্ত দামি হয়েছে। নতুন দাম ইতিমধ্যেই ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছে। বিশ্বজুড়ে চলা র্যাম এবং মেমোরি চিপের ঘাটতির কারণে প্রতি মাসেই এক-দুবার করে ফোনের দাম বাড়ছে। হাতের নাগালের মধ্যে ভাল ফোন খুঁজেই পাওয়া যাচ্ছে না ফলে বিক্রিতে ধস নেমেছে। শুধু Vivo একা নয়, Xiaomi, OnePlus, iQOO, Realme, ও Redmi আগস্টে তাদের ডিভাইসের দাম বাড়িয়েছে।
Vivo T5 Pro 5G-এর বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে এখন 41,999 টাকা খরচ হবে। আগে যার দাম ছিল 35,999 টাকা। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 7,000 টাকা বৃদ্ধি পেয়েছে। 39,999 টাকা থেকে বেড়ে এখন 46,999 টাকা হয়েছে। ফোনটি কসমিক ব্ল্যাক ও গ্লেসিয়াম ব্লু কালার অপশনে উপলব্ধ।
প্রসঙ্গত, ভিভোর এই ফোনের দাম আগেও বেড়েছে। এপ্রিলে লঞ্চের সময় দাম 29,999 টাকা (বেস মডেল) ছিল। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য ছিল যথাক্রমে 33,999 টাকা ও 39,999 টাকা। টপ মডেলটি ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে 69,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে।
ভিভো এখমও পর্যন্ত দামবৃদ্ধি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে ভিভোর সঙ্গে যোগাযোগ করেছি আমরা। তাদের তরফ থেকে কোনও উত্তর পাওয়া গেলে প্রতিবেদন আপডেট করা হবে। এই মূহূর্তে Vivo T5 Pro 5G ভারতে কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত ফোন।
ভিভো টি5 প্রো 5G 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, এবং HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হ্যান্ডসেটে Snapdragon 7s Gen 4 প্রসেসর ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।
ভিভোর এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.79 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের বোকেহ সেন্সর নিয়ে গঠিত। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Hot 70 Pro 5G India Launch Confirmed for September, Design and Colours Revealed