12 আগস্ট লঞ্চের আগেই Vivo V60 ফোনের দাম ফাঁস হল, থাকছে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 জুলাই 2025 13:57 IST
হাইলাইট
  • Vivo V60 ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসছে
  • ফোনে 90W চার্জিং ও 6,500mAh ব্যাটারি পাওয়া যেতে পারে
  • ভিভো অফিসিয়ালি লঞ্চের তারিখ প্রকাশ করেনি

Vivo V60-এর উত্তরসূরী V50 ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল

Photo Credit: Vivo

Vivo V60 আগস্টের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসতে চলেছে। ভিভো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই অনলাইনে লঞ্চের তারিখ ফাঁস হয়েছে। Vivo V50 সিরিজের জনপ্রিয়তার উপর ভিত্তি করে নতুন প্রজন্মের স্মার্টফোনটি আনছে কোম্পানি। Vivo V60 আপগ্রেড করা ক্যামেরা, নতুন প্রসেসর এবং পাওয়ারফুল ব্যাটারির সঙ্গে আসছে, যা মিড-রেঞ্জ সেগমেন্টের ক্রেতাদের পছন্দ হতে পারে। ফোনটির দামও ফাঁস হয়ে গিয়েছে। হ্যান্ডসেটটির সামনে এবং পিছনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। ব্যাক ক্যামেরায় ZEISS-এর ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকতে চলেছে। Snapdragon 7 Gen প্রসেসর ও 6,500mAh ব্যাটারি ফোনটিকে শক্তি সরবরাহ করবে।

ভারতে Vivo V60 লঞ্চের তারিখ ও দাম

স্মার্টপিক্সের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, Vivo V60 ভারতে আগস্ট 12 লঞ্চ হবে। ফোনটির দাম 37,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এটি মিস্ট গ্রে, মুনলিট ব্লু এবং অস্পিসিয়াস গোল্ড রঙের বিকল্পে বিক্রি হতে পারে। উল্লেখ্য, পূর্বসূরী Vivo V50 ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল। সেই সময় দাম 34,999 টাকা থেকে শুরু হয়েছিল, যা 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের বেস ভেরিয়েন্টের মূল্য। হ্যান্ডসেটটি টাইটানিয়াম গ্রে, স্টারি ব্লু, এবং রোজ রেড কালার অপশনে উপলব্ধ।

Vivo V60 স্পেসিফিকেশন ও ফিচার্স

রিপোর্টে বলা হয়েছে, ভিভো ভি60 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। এতে ZEISS-ব্র্যান্ডেড 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স ও 50 মেগাপিক্সেল 3x পেরিস্কোপ টেলিফটো সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য, সামনে 50 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। জল ও ধুলো থেকে রক্ষা করতে IP68 + IP69 রেটিংও থাকতে পারে।

Vivo V60 অ্যান্ড্রয়েড 16-ভিত্তিক ফানটাচ ওএস কাস্টম সফটওয়্যারে রান করবে। এতে স্টেরিও স্পিকার এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার মিলবে। ফোনটি স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি মিলবে। এছাড়া, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,300 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন সহ ফ্ল্যাট 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে।

Vivo V60 ডিজাইন

Vivo V60 কেমন দেখতে হবে সেটা আমরা আগেই জেনে ফেলেছি। ফোনটির ডিজাইনে নতুনত্ব থাকছে। ফাঁস হওয়া রেন্ডারে দেখা গিয়েছে, ডিভাইসটির পিছনের প্যানেলে পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ডের ভিতরে দুটি লেন্স রয়েছে। তৃতীয় সেন্সরটি ক্যামেরা আইল্যান্ডের বা'দিকে রিং লাইটের (LED ফ্ল্যাশ) সোজাসুজি ঠিক উপরে অবস্থিত।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim and stylish IP69-rated design
  • Smooth software experience
  • Bright quad-curved AMOLED display
  • Good battery life
  • Fast charging
  • Bad
  • Not ideal for serious gaming
  • Camera performance is a mixed bag
 
KEY SPECS
Display 6.77-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 3
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  2. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  3. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  4. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  5. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  6. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  7. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  8. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  9. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  10. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.