লঞ্চের 2 দিন আগেই ফাঁস 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির Vivo V60 ফোনের দাম

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 অগাস্ট 2025 16:53 IST
হাইলাইট
  • Vivo V60 এর পিছনে Zeiss-ব্র্যান্ডেড ট্রিপল ক্যামেরা সিস্টেম আছে
  • ফোনটিতে 6,500mAh ব্যাটারি রয়েছে
  • এটি IP68 + IP69 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং অফার করবে

Vivo V60 এর প্রধান আকর্ষণ Zeiss-ব্র্যান্ডেড ক্যামেরা সিস্টেম

Photo Credit: Vivo

Vivo V60 ভারতে আর দুই দিন পরেই আসতে চলেছে। এই প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন আগস্ট 12 লঞ্চ হবে বলে ঘোষণা করেছে ভিভো। আসন্ন ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশও করা হয়েছে। Vivo V60 মডেলে Snapdragon 7 Gen 4 প্রসেসর ও 6,500mAh ব্যাটারি থাকবে বলে জানিয়েছে কোম্পানি। এতে Zeiss এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। পাশাপাশি, ইমেজিং ও প্রোডাক্টিভিটির জন্য বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সমর্থিত টুলস  থাকার কথাও নিশ্চিত করা হয়েছে। হ্যান্ডসেটটির ফিচার্সের পর এখন দাম প্রকাশ্যে চলে এসেছে।

ভারতে Vivo V60 এর দাম (সম্ভাব্য)

যদিও ভিভো এখনও দাম সম্পর্কে কোনও মন্তব্য করেনি, কিন্তু জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব Vivo V60 এর মূল্য ফাঁস করেছে। তাঁর মতে, হ্যান্ডসেটটির 8 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতে 37,000 টাকা হবে। এটি Flipkart, Amazon, ও Vivo India ই-স্টোরের মাধ্যমে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, পূর্বসূরী Vivo V50 ভারতে 34,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।

Vivo V60 স্পেসিফিকেশন ও ফিচার্স

রিপোর্ট বলছে, Vivo V60 ফোনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটের 6.67 ইঞ্চি AMOLED স্ক্রিন থাকতে পারে। টিজারের ছবি দেখে মনে হচ্ছে যে এটি কার্ভড প্যানেল। স্ক্রিনে একটি হোল-পাঞ্চ কাটআউট রয়েছে যেখানে সেলফি ক্যামেরা থাকবে। হ্যান্ডসেটটি IP68 + IP69 ধুলো এবং জল প্রতিরোধের রেটিং সহ আসবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য স্মার্টফোনটির সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

Vivo V60 এর পিছনের অংশে Zeiss-ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony lMX766 সেন্সর), একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স (Sony lMX882 সেন্সর) এবং একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে গঠিত হবে। ক্যামেরা সিস্টেমটি জেইস মাল্টিফোকাল পোট্রেট,, 10X স্টেজ টেলিফটো, এআই ফোর সিজন পোট্রেট, ও ওয়েডিং Vlog মোডের মতো বৈশিষ্ট্য অফার করবে।

ভিভো ভি60 চলবে স্ন্যাপড্রাগন 7 জেন 4 চিপসেটে। কোম্পানি দাবি করেছে, এটি পূর্ববর্তী মডেলের তুলনায় CPU-তে 27 শতাংশ, GPU-তে 30 শতাংশ এবং গেমিং পারফরম্যান্সে 25 শতাংশ উন্নতি আনবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ফানটাচ ওএস 15 কাস্টম স্কিনের সাথে আসবে। হ্যান্ডসেটটি বেশ কয়েকটি এআই-সমর্থিত ফিচার্স পেতে চলেছে। এর মধ্যে রয়েছে জেমিনি লাইভ, এআই ক্যাপশন, এআই স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট এবং এআই ম্যাজিক মুভ। এতে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী 6,500mAh ব্যাটারি পাওয়া যাবে। তবে চার্জিং স্পিড এখনও প্রকাশ করা হয়নি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim and stylish IP69-rated design
  • Smooth software experience
  • Bright quad-curved AMOLED display
  • Good battery life
  • Fast charging
  • Bad
  • Not ideal for serious gaming
  • Camera performance is a mixed bag
 
KEY SPECS
Display 6.77-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 3
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  2. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  3. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  4. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  5. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  6. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  7. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  8. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  9. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.