Vivo V70 ও V70 Elite দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 জানুয়ারী 2026 20:30 IST
হাইলাইট
  • Vivo V70 ও V70 Elite ট্রিপল Zeiss-টিউনড রিয়ার ক্যামেরার সাথে আসছে
  • Vivo V70 সিরিজে 90W ফ্ল্যাশ চার্জ-সহ 6,500mAh ব্লু ভোল্ট ব্যাটারি থাকবে
  • Vivo V70 Elite চলবে ফ্ল্যাগশিপ স্তরের Snapdragon 8s Gen 3 প্রসেসরে

Vivo V70 and Vivo V70 Elite will launch with Zeiss-powered triple rear cameras

Photo Credit: Vivo

Vivo V70 সিরিজের অফিসিয়াল টিজার প্রকাশ হল। Vivo X200T লঞ্চের রেশ না কাটতেই আরও দুইটি ধামাকাদার ফোন ভারতে লঞ্চের ঘোষণা করল ভিভো। আসন্ন মডেলগুলি হল Vivo V70 এবং Vivo V70 Elite। দুই স্মার্টফোনেই Snapdragon প্রসেসর, Zeiss টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, ও Sony ইমেজিং সেন্সর থাকার কথা নিশ্চিত করেছে সংস্থা। আজ Vivo V70 সিরিজের ডিজাইন প্রকাশিত হয়েছে। ঝকঝকে রিফ্রেশিং লুকস প্রথম দর্শনেই নজর কাড়বে। Vivo V70 ও Vivo V70 Elite প্যাশন রেড নামে একটি নজরকাড়া রঙে বিক্রি হবে। চলুন Vivo V70 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার্স দেখে নেওয়া যাক।

Vivo V70 ও Vivo V70 Elite স্পেসিফিকেশন, ফিচার্স

Vivo V70 ও Vivo V70 Elite এর একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ফ্লিপকার্ট ও ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছে। সংস্থা জানিয়েছে যে, এই দুই স্মার্টফোনে IP68 + IP69 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং রয়েছে। স্ট্যান্ডার্ড V70 মডেলে Snapdragon 7 Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে। V70 Elite চলবে ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 3 প্রসেসরে।

ভিভো ভি70 ও ভিভো ভি70 এলিট হাই-পারফরম্যান্স LPDDR5x মেমোরি ও UFS 4.1 স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ফলে চোখের পলকে অ্যাপ খুলবে এবং গেম তাড়াতাড়ি লোড হবে। মাল্টিটাস্কিং আরও সহজ হয়ে উঠবে। স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটি আঙুল ভেজা থাকলেও ফোন আনলক করতে সাহায্য করবে। ভি70 এলিট মডেলে এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং অত্যাধুনিক 4D ভাইব্রেশন পাওয়া যাবে।

Vivo V70 সিরিজ ট্রিপল ক্যামেরা ইউনিটের সাথে আসছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল Zeiss প্রাইমারি ক্যামেরা (Sony IMX766), Zeiss আল্ট্রা-ওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুমের সাথে 50 মেগাপিক্সেল Zeiss নাইট টেলিফটো ক্যামেরা (Sony IMX882) থাকবে। ব্যাক ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে।

Vivo V70 Series

নতুন ফোনে 10x জুম পোট্রেট, AI পেটাল শাওয়ার পোট্রেট, AI হোলি পোট্রেট, ওয়েডিং স্টাইল 2.0, AI ম্যাজিক ওয়েদারের মতো ক্যামেরা ফিচার্স থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। Vivo V70 লাইনআপ Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম সফটওয়্যারে চলবে।

এছাড়াও, ভিভোর নতুন স্মার্টফোন সিরিজে 6,500mAh ব্লু ভোল্ট ব্যাটারি, 90W ফ্ল্যাশ চার্জ, 1.5K রেজোলিউশন, OLED ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্টের মতো বৈশিষ্ট্য নিশ্চিত করেছে সংস্থা। এখন শুধু লঞ্চের তারিখ ঘোষণা হওয়ার অপেক্ষা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  2. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  3. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
  4. iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?
  5. আগামী সপ্তাহে লঞ্চের আগেই Samsung Galaxy M17e 5G-এর দাম ফাঁস, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সস্তায়
  6. শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়
  7. Samsung Galaxy S26 Series-এর বিক্রি শুরু হল, 256 জিবির দামে পাবেন 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট
  8. Laptop Price Hike: কম্পিউটার-ল্যাপটপ কিনতে চাইলে তাড়াতাড়ি করুন, 35 শতাংশ পর্যন্ত দাম বাড়তে চলেছে
  9. Vivo Y51 Pro 5G ভারতে 50MP ক্যামেরা, 256GB স্টোরেজ, ও 7200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  10. মোবাইলে ইন্টারনেট ব্যবহারে ট্যাক্স বসাতে পারে মোদি সরকার, বাড়বে ফোন রিচার্জের খরচ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.