MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ

Vivo V80-এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ 63,000 টাকায় লঞ্চ হতে পারে।

MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ

Photo Credit: Vivo

Vivo V80 will be available in three colour options

হাইলাইট
  • Vivo V80 ভারতে তিনটি স্টোরেজ অপশনে বিক্রি হবে
  • ফোনের দাম 63,000 টাকা থেকে শুরু হতে পারে
  • Vivo V80 ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 6
বিজ্ঞাপন

Vivo V80 ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 6। সম্প্রতি এই ফোনের বক্স MRP অনলাইনে ফাঁস হয়েছিল। আর এখন আসল দাম প্রকাশ্যে এসেছে। সংস্থা ইতিমধ্যেই Vivo V সিরিজের আসন্ন মডেলের ক্যামেরা, ব্যাটারি, ও ডিসপ্লে সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশ করেছে। Vivo V80 তিনটি স্টোরেজ অপশনে বিক্রি হবে বলে জানা গিয়েছে। এটি তার পূর্বসূরী Vivo V70-এর তুলনায় অনেকটা বেশি দামে আসছে। তবে ফোনটি 144Hz AMOLED ডিসপ্লে, Zeiss ক্যামেরা, ও 7,200mAh ব্যাটারি দিয়ে সজ্জিত থাকবে। ডিভাইসটি ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, Flipkart, Amazon, এবং অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে বিক্রি হবে।

Vivo V80 ভারতীয় দাম ফাঁস হল

টিপস্টার অভিষেক যাদবের X পোস্ট অনুসারে, Vivo V80 মডেলের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ 63,000 টাকায় লঞ্চ হতে পারে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 70,000 টাকা ও 80,000 টাকায় আসতে পারে।

প্রসঙ্গত, 2026-এর ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চের সময় Vivo V70-এর 8 জিবি + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 45,999 টাকা ছিল। অন্য দিকে, 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকা রাখা হয়েছিল। তবে গত কয়েক মাসে একাধিকবার ফোনের দাম বেড়েছে। এখন ফ্লিপকার্টে বেস মডেল 59,999 টাকায় পাওয়া যাচ্ছে।

সংস্থা জানিয়েছে, ভিভো ভি80-এর সামনে 6.59 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 5,000 নিট পিক ব্রাইটনেস অফার করবে। ফোনটি সানরাইজ অ্যান্থেম, হরাইজন ব্লু, ও স্টেলার ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। এতে আই প্রোটেকশন ফিচার ও 1 নিট আল্ট্রা-লো ব্রাইটনেস সাপোর্ট মিলবে। 

Vivo V80 ফোনের 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 1/1.56 ইঞ্চি Sony LYTIA 700 সেন্সর দেওয়া হয়েছে। টেলিফটো ক্যামেরায় OIS, 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম-সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। পিছনের ক্যামেরা 4K সিনেমাটিক ভিডিও শুট করতে পারবে।

ভিভোর নতুন ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এটি 90 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ও অটোফোকাস অফার করবে। ডিভাইসে ব্যাবহার করা হয়েছে 7,200mAh ব্যাটারি, যার সঙ্গে 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট যুক্ত করেছে কোম্পানি। এছাড়াও, আসন্ন হ্যান্ডসেটে IP68 + IP69 রেটিং, স্টেরিও স্পিকার, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইনফ্রারেড ব্লাস্টার, ও নতুন Android 17 অপারেটিং সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »