‘সুপার টেলিফটো’ পেরিস্কোপ ক্যামেরা সহ আসছে Vivo X30

ডিসেম্বর মাসের শুরুতেই লঞ্চ হবে Vivo X30। এই ফোনের পিছনে থাকবে চারটে ক্যামেরা থাকবে। সেখানে থাকবে একটি ‘সুপার টেলিফটো’ পেরিস্কোপ ক্যামেরা। সম্প্রতি প্রকাশিত টিজারে এই কথা জানিয়েছে Vivo।

‘সুপার টেলিফটো’ পেরিস্কোপ ক্যামেরা সহ আসছে Vivo X30

Photo Credit: Weibo

তিনটি রঙে লঞ্চ হবে Vivo X30

হাইলাইট
  • Vivo X30 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • তিনটি রঙে বাজারে আসছে এই স্মার্টফোন
  • Vivo X30 ফোনে 5G কানেক্টিভিটি থাকছে
বিজ্ঞাপন

ডিসেম্বর মাসের শুরুতেই লঞ্চ হবে Vivo X30। এই ফোনের পিছনে থাকবে চারটে ক্যামেরা থাকবে। সেখানে থাকবে একটি ‘সুপার টেলিফটো' পেরিস্কোপ ক্যামেরা। সম্প্রতি প্রকাশিত টিজারে এই কথা জানিয়েছে Vivo। Vivo X30 ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। তিনটি রঙে কোম্পানির প্রথম্ 5G স্মার্টফোন লঞ্চ করবে Vivo। Vivo X30 ফোনের ভিওত্রে থাকছে Samsung Exynos 980 5G চিপসেট।

সম্প্রতি প্রকাশিত ছবি থেকে দেখা গিয়েছে Vivo X30 ফোনের পিছনে লম্বা ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা থাকবে। পাশে থাকছে একটি পেরিস্কোপ ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করে টেলফটো ফোটোগ্রাফির অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। Huawei P30 Pro ফোনেও একই ধরনের ক্যামেরা দেখা গিয়েছিল। সম্প্রতি প্রকাশিত অন্য এক ভিডিও থেকে জানা গিয়েছিল X30 ফোনে 60x হাইব্রিড সুপার জুম থাকবে।

vivo x30 teaser periscope camera weibo Vivo X30

Vivo X30 ফোনের পিছনে একটি পেরিস্কোপ স্টাইল ক্যামেরা থাকছে 
ছবি: Weibo

Vivo X30 ফোনে থাকবে Samsung Exynos 980 চিপসেট। চলতি মাসে Samsung এর সাথে হাত মিলিয়ে Exynos 980 চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন তৈরির অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে Vivo। নতুন Exynos 980 চিপসেটে থাকছে অত্যাধুনিক কানেক্টিভিটি সাপোর্ট। থাকছে 5G কানেক্টিভিটি আর Wifi 6।

Exynos 980 চিপসেটের 5G মোডেমে 3.55 Gbps ডাউনলোড স্পিড পাওয়া যাবে। বৃহস্পতিবারের ইভেন্ট থেকে এই কথা জানিয়েছে Vivo ও Samsung। Cortex-A75 এর পরিবর্তে নতুন চিপসেটে রয়েছে দুটি Cortex-A77 কোর। ফলে আগের থেকে 20 শতাংশ বেশি পারফর্মেন্স পাওয়া যাবে।

Vivo X30 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Vivo X30 ফোনে একটি 90Hz রিফ্রেশ রেটের 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে Exynos 980 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল সেন্সর থাকছে। সাথে 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সেন্সর থাকছে। ফোনের ভিতরে থাকবে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকতে পারে 44W ফাস্ট চার্জ সাপোর্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »