Vivo X300 Ultra ও X300 FE ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, ডুয়াল 200MP ক্যামেরায় কাঁপাবে বাজার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 এপ্রিল 2026 12:11 IST
হাইলাইট
  • Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার ফোন
  • Vivo X300 FE হল একটি প্রিমিয়াম কম্প্যাক্ট স্মার্টফোন
  • এই দুই ফোন মে মাসের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হবে

Vivo X300 Ultra is equipped with two 200-megapixel cameras

Photo Credit: Vivo

Vivo X300 Ultra ও Vivo X300 FE মে মাসে ভারতে আসছে। সংস্থা এই বিষয়ে এখনও কিছু ঘোষণা করার আগেই উভয় ফ্ল্যাগশিপ ফোনের এ দেশে লঞ্চের তারিখ ফাঁস হয়েছে। Vivo X300 Ultra গত মাসের শেষে চীনে রিলিজ হয়েছে। অন্য দিকে, Vivo X300 FE মার্চের শুরুতে রাশিয়াতে এসেছে। দুই স্মার্টফোনের পরবর্তী গন্তব্য ভারত। X300 Ultra ইতিমধ্যেই দুনিয়ার প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সৌজন্যে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। ফলে ক্রেতাদের প্রত্যাশার পারদ চড়ছে। X300 FE প্রিমিয়াম কম্প্যাক্ট স্মার্টফোন হিসেবে এসেছে এবং এতে একঝাঁক নজরকাড়া ফিচার্স রয়েছে।

Vivo X300 Ultra ও Vivo X300 FE ভারতে লঞ্চের তারিখ

টেক ব্লগার যোগের ব্রারের দাবি অনুসারে, Vivo X300 Ultra ভারতে মে 7 লঞ্চ হবে। Vivo X300 FE একই তারিখে দেশের বাজারে প্রবেশ করবে। ভিভোর নতুন ফোনগুলোর বিক্রি লঞ্চের ঠিক এক সপ্তাহের (মে 14) মাথায় শুরু হবে।

Vivo X300 Ultra স্পেসিফিকেশন

ভিভো এক্স300 আল্ট্রা চীনে 6.82 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। এটি HDR10+, 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, ও ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে। ভিভোর নতুন ফোনে 6,600mAh ব্যাটারি রয়েছে, যার সাথে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।

ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এতে 200 মেগাপিক্সেল Sony LYTIA 901 প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ভিভো ফোনের সাথে দুই ধরনের টেলিকনভার্টার লেন্স অফার করছে। ডিভাইসটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে রান করে।

Vivo X300 FE স্পেসিফিকেশন

ভিভো এক্স300 এফই রাশিয়াতে 6.31 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে উপলব্ধ। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এবং 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত এই ফোনে 6,500mAh ব্যাটারি এবং 90W ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি আছে।

ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও  f/1.57 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 110 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Fresh and premium IP69-rated design
  • Lighter Telephoto Extender Gen 2 works well
  • Vibrant 120Hz LTPO display
  • OriginOS 6 is highly customisable
  • Good raw performance
  • 40W wireless charging
  • Great battery life
  • Bad
  • Poor ultrawide camera
  • Average selfie camera
  • No HDR video recording option
  • Gets hot when recording video
 
KEY SPECS
Display 6.31-inch
Processor Snapdragon 8 Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6,500mAh
OS Android 16
Resolution 1,216x2,640 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X300 FE ভারতে দুর্ধর্ষ ক্যামেরা, বড় ব্যাটারি, একঝাঁক ফিচার্সের সাথে লঞ্চ হল
  2. iPhone 17: বিশ্বে সবচেয়ে বেশি বিকোচ্ছে  এই 10 স্মার্টফোন, এক নম্বরে কে জানলে চমকে উঠবেন
  3. Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি
  4. WhatsApp থেকে আচমকা গায়েব জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
  5. 3,000 টাকা ছাড়ে নতুন iQOO Neo 10 ফোনের সেল শুরু, 120W চার্জিং, 32MP সেলফি ক্যামেরা সহ সেরা ফিচার্স
  6. ফোন ঠিক কতটা চার্জ দিলে ব্যাটারি ভাল থাকবে? আসল সত্যি জানলে চমকে যাবেন
  7. ভুল নম্বরে রিচার্জ করলেও চিন্তা নেই, টাকা ফেরত দেবে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. iQOO 15T বিশাল 8,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা, ও 100W সুপারফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হতে পারে
  9. Flipkart সেলে বিরাট অফার, 10,000 টাকা ছাড়ে Vivo X200T কেনার সুযোগ
  10. 6G ট্রায়ালে বড় সাফল্য, 5G-এর চেয়ে 10 গুণ স্পিড, ইন্টারনেটে আসছে বিপ্লব
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.