Vivo X300 Ultra and X300 FE both will offer a telephoto converter kit
Photo Credit: Vivo
Vivo X300 Ultra ও Vivo X300 FE 5G-এর প্রথম টিজার ভারতে প্রকাশ হল। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে তাদের দুই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের এ দেশে লঞ্চ নিশ্চিত করেছে। Vivo এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি৷ তবে সূত্র দাবি করছে, X300 সিরিজের উভয় মডেল মে 7 লঞ্চ হবে। ফোনদ্বয়ের বিক্রি লঞ্চের এক সপ্তাহের (মে 14) মাথায় শুরু হবে। Vivo X300 Ultra মডেলের হাত ধরে ভারতে ভিভোর Ultra লাইনআপের সূচনা হতে চলেছে, যা এতদিন শুধুমাত্র চীনের বাজারে সীমাবদ্ধ রাখা হয়েছিল। এটি বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন। অন্য দিকে, Vivo X300 সংস্থার প্রথম কমপ্যাক্ট হ্যান্ডসেট, যা টেলিকনভার্টারের (অতিরিক্ত লেন্স) সাথে লঞ্চ হবে।
Vivo X300 Ultra এই বছরের সবচেয়ে উন্নত ক্যামেরা ফোন বললে অত্যুক্তি করা হবে না। ডিভাইসের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরার অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল Sony LYTIA 901 সেন্সর দেওয়া হয়েছে। একইসাথে 3.7x অপটিক্যাল জুম সহ একটি 200 মেগাপিক্সেলের Samsung HPO ZEISS পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
Vivo X300 Ultra-এর সামনে 6.82 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল) সাপোর্ট করে। ভিভোর নতুন ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত। এটি 16 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 1 টেরাবাইট UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত 6,600mAh ব্যাটারি রয়েছে।
Vivo X300 FE হল একটি প্রিমিয়াম কম্প্যাক্ট স্মার্টফোন। এতে 6.31 ইঞ্চি ডিসপ্লে থাকার ফলে ব্যবহার করতে সুবিধা হবে। অ্যামোলেড প্যানেলে 1.5K রেজোলিউশন, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এবং 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট আছে। ডিভাইসটি ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 প্রসেসরে রান করে৷ ফোনটি 6,500mAh ব্যাটারি এবং 90W ফ্ল্যাশ চার্জের সঙ্গে এসেছে।
হ্যান্ডসেটের পিছনে ট্রিপল ক্যামেরা সিস্টেম আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.57 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 110 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত। ভিভোর দুই ফোনেই Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম ইন্টারফেস পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.