Vivo Y60 চুপিচুপি শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল

Vivo Y60 স্মার্টফোনে Android 16 OS ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।

Vivo Y60 চুপিচুপি শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল

Photo Credit: Vivo

Vivo Y60 packs a 6500mAh battery with support for reverse charging

হাইলাইট
  • Vivo Y60 স্মুথ 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লের সাথে এসেছে
  • ফোনে পাওয়ারফুল 6,500mAh ব্যাটারি রয়েছে
  • এটি IP65 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করে
বিজ্ঞাপন

Vivo Y60 চুপিচুপি লঞ্চ হয়ে গেল। এটি ভিভোর নতুন বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোন। এই ফোনের ইউএসপি হল সুন্দর ডিজাইন, বড় ব্যাটারি, এবং ডিউরাবিলিটি। ডিভাইসটি 6,500mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এতে রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে সরাসরি ফোন থেকেই হেডফোন ও স্মার্টওয়াচের মতো ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ করা যাবে। Vivo Y60 মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz ডিসপ্লে, ডুয়াল ব্যান্ড WiFi, SGS ফাইভ স্টার ড্রপ এবং শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, IP65 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Vivo Y60 স্পেসিফিকেশন

ভিভো ওয়াই60 একটি 6.74 ইঞ্চি LCD ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সাথে এসেছে, যা HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল রেজোলিউশন), 1,200 নিট ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 260 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এই প্রসেসর Adreno 613 GPU, LPDDR4x র‍্যাম ও UFS 3.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত।

ফটোগ্রাফির জন্য Vivo Y60 মডেলের ব্যাক প্যানেলে অটোফোকাস, LED ফ্ল্যাশ, এবং f/2.2 অ্যাপারচারের সাথে একটি 13 মেগাপিক্সেল মেইম ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে 5 মেগাপিক্সেল (f/2.) ক্যামেরা আছে। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা 30fps-এ 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই স্মার্টফোনে সফটওয়্যারের দিক থেকে Android 16 OS ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা থাকছে।

ভিভোর নতুন ফোনে থাকা 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 15 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। হ্যান্ডসেটের কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়াল সিম 5G সিম কার্ড স্লট, ব্লুটুথ 5.1, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, ও 3.5 মিমি হেডফোন জ্যাক। অনবোর্ড সেন্সর হিসেবে পাওয়া যাবে অ্যাক্সেলেরোমিটার, কম্পাস, ও প্রক্সিমিটি।

Vivo Y60 দাম

Vivo Y60 বর্তমানে চীনে উপলব্ধ। সেখানে এই নতুন স্মার্টফোনের দাম 1,799 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 25,300 টাকার সমান। বেস মডেলে 6 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, এর 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2,299 ইউয়ান (প্রায় 32,350 টাকা)। এটি চাইনিজ মার্কেটে ব্লু, লাকি পার্পল, ও অবসিডিয়ান রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে৷ ফোনটি ভারতে কবে আসতে পারে, তা এখনও জানা যায়নি।

  • KEY SPECS
  • NEWS
Display 6.74-inch
Processor Qualcomm Snapdragon 4 Gen 2
Front Camera 5-Ultrapixel
Rear Camera 13-Ultrapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 720x1600 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Screen Guard Tips: মাসের পর মাস একই স্ক্রিন গার্ড? না পাল্টে ফোনের বড় ক্ষতি ডেকে আনছেন না তো
  2. Android 17 ভার্সনে গুচ্ছের ফিচার্স ও AI দিচ্ছে Google, স্মার্টফোন কতটা পাল্টে যাবে দেখুন
  3. Nothing Phone 3 বিক্রি হচ্ছে 35,000 টাকা ছাড়ে, বৈশাখে বাম্পার অফার দিচ্ছে Amazon
  4. Vivo Y60 চুপিচুপি শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  5. Sony Xperia 1 VIII বাজার কাঁপাতে লঞ্চ হল, 16GB র‍্যাম, Zeiss ক্যামেরা, ও OLED ডিসপ্লে আছে
  6. Oppo-এর প্রথম 200MP কোয়াড ক্যামেরা ফোন Find X9 Ultra দেশে 21 মে লঞ্চ হচ্ছে, সঙ্গে আসছে Find X9s
  7. Googlebook: ল্যাপটপের দুনিয়ায় বিপ্লব, Google আনল AI চালিত গুগলবুক, চাপে উইন্ডোজ ও ম্যাকবুক
  8. Motorola Razr Fold: অনবদ্য ক্যামেরার সঙ্গে মোটোরোলার প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল ভারতে
  9. Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
  10. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »