ফুল স্ক্রিন ডিসপ্লে, ফেস আনলক সহ লঞ্চ হল Vivo Y81

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 জুন 2018 11:24 IST
হাইলাইট
  • ভিয়েতনামে Vivo Y81স্মার্টফোন ভিয়েতনামে লঞ্চ করেছে Vivo
  • এই ফোনের দাম 4,990,000 ভিয়েতনামিজ ডং (প্রায় 14,900 টাকা)
  • ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর MediaTek MT6762 চিপসেট

 

নতুন একটি স্মার্টফোন লঞ্চ করল Vivo। ভিয়েতনামে Vivo Y81 নামের এই স্মার্টফোন ভিয়েতনামে লঞ্চ করেছে চিনের এই কোম্পানিটি। ইতিমধ্যেই সেই দেশে এই ফোন বিক্রি শুরু হয়ে গিয়েছে। Vivo Y83 এর মতোই নতুন Vivo Y81এও একই ডিজাইন ব্যবহার করা হয়েছে। এই ফোনের সামনে ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। Vivo Y81 এর প্রধান আকর্ষন ফোনের 19:9 ডিসপ্লে, ফেস ডিটেকশান আর 3260 mAh ব্যাটারি।

ভিয়েতনামে শুধুমাত্র FPTShop এই Vivo Y81 কিনতে পাওয়া যাচ্ছে। সেই দেশে এই ফোনের দাম 4,990,000 ভিয়েতনামিজ ডং (প্রায় 14,900 টাকা)। এই ওয়েবসাইটে জানানো হয়েছে বিনামূল্যে সারা দেশে 60 মিনিটের মধ্যে এই ফোন ডেলিভারী করা হবে। এর সাথেই 12 মাসের ওয়্যারিন্টি দেবে এই শপিং পোর্টাল। ইতিমধ্যেই ইউরোপ, মালয়েশিয়া, ও থাইল্যান্ডের সার্টিফিকেশান ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল।

Vivo Y81 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Y81 এ রয়েছে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও রয়েছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এছাড়াও এই ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর MediaTek MT6762 চিপসেট। এর সাথেই রয়েছে  IMG GE8320 GPU, 3GB RAM আর 32GB স্টোরেজ। এছাড়াও microSD কার্ডের মাধ্যমে এই ফোনের মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে।

Vivo Y81 এ রয়েছে একটি 13MP রিয়ার ক্যামেরা। এর সাথেই রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা। Vivo Y81 তে থাকছে একটি 3260 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Vivo Y81 তে আছে 4G LTE, Bluetooth 5.0, Wi-Fi 802.11 (2.4GHz), GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.