নতুন ভেরিয়েন্টে Vivo Y93 ফোনে আগের থেকে কম দামে পাওয়া যাচ্ছে বেশি স্টোরেজ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 জানুয়ারী 2019 16:47 IST
হাইলাইট
  • ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y93
  • লঞ্চের সময় এই ফোনে ছিল 4GB RAM আর 32GB স্টোরেজ
  • এবার 3GB RAM আর 64GB স্টোরেজে ভারতে এল এই ফোন

Vivo Y93 ফোনের 3GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,990 টাকা

ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y93। লঞ্চের সময় এই ফোনে ছিল 4GB RAM আর 32GB স্টোরেজ। এবার 3GB RAM আর 64GB স্টোরেজে ভারতে এল এই ফোন। নতুন ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। চিনে Vivo Y93 তে Snapdragon 439 চিপসেট থাকলেও ভারতে এই ফোনে থাকতে চলেছে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা। ইতিমধ্যেই Amazon.in আর Vivo অনলাইন স্টোরে  Vivo Y93 ফোনের 3GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু হয়েছে।

 

আরও পড়ুন: আরও সস্তা হল সুপার হিট Redmi Note 5 Pro

আরও পড়ুন: এখনই সতর্ক না হলে WhatsApp এ প্রতারণার শিকার হতে পারেন আপনিও

 

ভারতে Vivo Y93 এর দাম

ভারতে Vivo Y93 ফোনের 3GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,990 টাকা। তবে 4GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা।

 

আরও পড়ুন: Jio Phone এ সহজ হবে কুম্ভ যাত্রা

আরও পড়ুন:  লঞ্চের আগেই জেনে নিন Redmi Note 7 ফোনের স্পেসিফিকেশান

 

ভারতে Vivo Y93 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Y93 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে Funtouch 4.5 স্কিন। Vivo Y93 তে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Y93 তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2 MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Vivo Y93 তে রয়েছে একটি 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Y93 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS আর OTG। Vivo Y93 তে রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।

Advertisement

 

আরও পড়ুন: আগামী সপ্তাহে ভারতে আসছে Honor 10 Lite

আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 12,000 টাকার বাম্পার ছাড় Hasselblad ক্যামেরার ফোনে, অফার মিস করবেন না
  2. 37,000 টাকার কমে iPhone 15, সঙ্গে ফ্রি চার্জার, Croma সেলে বাম্পার অফার
  3. Vivo S60 সিরিজ 50MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, ও 7,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  4. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
  5. Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  7. Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল
  9. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  10. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.