বিশাল ব্যাটারি আর ফাস্ট চার্জিং নিয়ে আসছে Vivo Z5

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জুলাই 2019 09:48 IST
হাইলাইট
  • Vivo Z5 ফোনের টিজার প্রকাশিত হয়েছে
  • এই ফোনে থাকছে 22.5W ফাস্ট চার্জিং
  • সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা

Vivo Z5 ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা

Photo Credit: Weibo

31 জুলাই চিনে লঞ্চ হবে Vivo Z5। লঞ্চের আগে একাধিক টিজার পোস্ট করে বাজার গরম করার কজাজ চলছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Vivo Z5 ফোনে থাকবে 22.5W ফাস্ট চার্জিং। এছাড়াও এই ফোনে থাকবে ওয়াটার ড্রপ স্টাইল নচ, ট্রিপল রিয়ার ক্যামেরা ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে Vivo Z5 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। সেখানে জানা গিয়েছে এই ফোনে থাকছে 6.38 ইঞ্চি ডিসপ্লে আর 128GB RAM।

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Vivo Z5 ফোনের টিজার প্রকাশ করেছে  Vivo। সেখানে জানানো হয়েছে Vivo Z5 ফোনে থাকবে 22.5W ফাস্ট চার্জিং। ছবিতে এই ফোনে 37 শতাংশ চার্জ দেখা গিয়েছে। তবে ফোন সম্নপূর্ণ চার্জ হতে কত সময় লাগবে জানা যায়নি। এছাড়াও জানা গিয়েছে Z5 এ থাকবে একটি 4,500 mAh ব্যাটারি।

সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল এই ফোনে থাকবে একটি 6.38 ইঞ্চি AMOLED ডিসপ্লে আর 4,420 mAh ব্যাটারি। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা-কোর 2.3 GHz প্রসেসর। সোলানি ও কালো রঙে পাওয়া যাবে Vivo Z5।

6GB আর 8GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Vivo Z5। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য Vivo Z5 এ থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  2. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  3. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  4. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  5. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  6. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  7. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  8. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  9. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  10. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.