Apple-এর ঘুম কেড়ে লঞ্চ হল Xiaomi 17, ক্যামেরা ও ফিচার্সে iPhone 17-কে টেক্কা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 সেপ্টেম্বর 2025 20:51 IST
হাইলাইট
  • Xiaomi 17 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
  • এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত প্রথম স্মার্টফোন
  • ফোনটিতে 7,000mAh ব্যাটারি আছে

Xiaomi 17 ফোনে Leica-ব্র্যান্ডেড রিয়ার ক্যামেরা আছে

Photo Credit: Xiaomi

Xiaomi 17 সিরিজ আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। Apple-এর লেটেস্ট iPhone 17 লাইনআপকে টেক্কা দিতে তিনটি ফ্ল্যাগশিপ মডেল এনেছে চাইনিজ টেক জায়ান্টটি — Xiaomi 17, Xiaomi 17 Pro, এবং Xiaomi 17 Pro Max। Gadgets 360 বাংলার এই প্রতিবেদন বেস বা স্ট্যান্ডার্ড মডেলটিকে নিয়ে। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যা Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করেছে। হ্যান্ডসেটটিতে Leica-র সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপলব্ধ। এছাড়াও, Xiaomi 17 মডেলে 16 জিবি পর্যন্ত র‍্যাম, 7,000mAh ব্যাটারি, রিং-আকৃতির কুলিং সিস্টেম, 50W ওয়্যারলেস চার্জিং, ও Dolby Atmos স্পিকার আছে।

Xiaomi 17 স্পেসিফিকেশন ও ফিচার্স

Xiaomi 17 স্মার্টফোনের সামনে 6.3 ইঞ্চি এলটিপিও ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা ডলবি ভিশন, 1-120 হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট, ডিসি ডিমিং, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, শাওমি ড্রাগন ক্রিস্টাল গ্লাস প্রটেকশন, ও HDR10+ অফার করে। ফোনটির চারপাশে মাত্র 1.18 মিমি পুরু বেজেল আছে। এটি 3 ন্যানোমিটারের নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে চলে। চিপটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও 512 জিবি অব্দি UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

শাওমি 17 দুর্দান্ত ফটোগ্রাফি সিস্টেমের সঙ্গে এসেছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ Leica Summilux লেন্স আছে। এর সঙ্গে f/2.4 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল Leica টেলিফটো ক্যামেরা (f/2.0) বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটির রিয়ার ক্যামেরা 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Xiaomi 17-এর 7,000mAh ব্যাটারি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ব্যাটারিতে সিলিকন উপাদানের ভাগ 16 শতাংশ বেড়েছে। এর সঙ্গে ম্যাগনেটিক চার্জিং, 22.5 ওয়াট ওয়্যার্ড এবং ওয়্যারলেস রিভার্স চার্জিংয়ের সুবিধা আছে। ফোনটি IP68  জল ও ধুলো প্রতিরোধী বডির সঙ্গে এসেছে। এতে ত্রিমাত্রিক রিং-আকৃতির কুলিং সিস্টেম রয়েছে, যা ঐতিহ্যবাহী ভেপার চেম্বার ইউনিটের থেকে তিনগুণ বেশি কর্মক্ষমতা প্রদান করে বলে দাবি শাওমির।

Xiaomi 17 দাম

চীনে Xiaomi 17-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,499 ইউয়ান (প্রায় 56,000 টাকা)। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 4,799 ইউয়ান (প্রায় 60,000 টাকা) ও 4,999 ইউয়ান (প্রায় 62,000 টাকা)। এটি নীল, কালো, সাদা, এবং গোলাপী রঙে উপলব্ধ। শাওমির এই ফ্ল্যাগশিপ মডেল আগামী বছরের শুরুতে ভারতে আসতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.