Xiaomi 17 স্মার্টফোন ভারতে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 100W চার্জিং, দুর্ধর্ষ প্রসেসর রয়েছে
Xiaomi 17 ভারতে লঞ্চ হয়েছে। 89,999 টাকা থেকে দাম শুরু। নতুন ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 6,300mAh ব্যাটারি, 100W ওয়্যার্ড চার্জিং, 3D আইসলুপ কুলিং সিস্টেম, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, Dolby Atmos, স্টিরিও স্পিকার, NFC।