Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 20 ফেব্রুয়ারি 2026 20:15 IST
হাইলাইট
  • Xiaomi 17 সিরিজ 2025 সালের শেষে চীনে লঞ্চ হয়েছে
  • Xiaomi 17 Ultra মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে
  • Xiaomi 17 সিরিজ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে

Xiaomi 17 series is equipped with Leica-tuned cameras

Photo Credit: Xiaomi

Xiaomi 17 series চলতি মাসে ভারতে আসছে। চীনা সংস্থাটি জল্পনার অবসান ঘটিয়ে লঞ্চের তারিখ ঘোষণা করেছে। Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ফেব্রুয়ারি 28 ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে। ফ্ল্যাগশিপ ফোন দু'টি যথাক্রমে সেপ্টেম্বর এবং ডিসেম্বরে চাইনিজ মার্কেটে রিলিজ হয়েছিল। ইতিমধ্যেই Xiaomi 17 ও Xiaomi 17 Ultra এর দাম ফাঁস হয়েছে। আপকামিং ফোনগুলি দেশের বাজারে iPhone 17 সিরিজ, Vivo X300 ও Oppo Find X9 লাইনআপ, OnePlus 15, Realme GT 8 Pro, এবং Samsung Galaxy S26 সিরিজের সাথে প্রতিযোগিতা করবে।

Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ফেব্রুয়ারি 28 ভারতে আসছে

শাওমি 17 ও শাওমি 17 আল্ট্রা ফেব্রুয়ারির 28 তারিখ সন্ধ্যা 6:30টার সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে। টিজার পোস্টারে আল্ট্রা ভেরিয়েন্টের সবুজ রঙের মডেলের ক্যামেরা মডিউল দেখানো হয়েছে। শাওমি 17 সিরিজের মাইক্রোসাইট অ্যামাজনে লাইভ হয়েছে। অর্থাৎ লঞ্চের পর ফোনগুলি ওই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতে বিক্রি হবে।

রিপোর্ট বলছে, Xiaomi 17 গ্লোবাল মার্কেটে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি + 512 জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। ভারতে 70,000 টাকা থেকে 80,000 টাকার মধ্যে দাম থাকতে পারে। অন্য দিকে, টপ মডেল Xiaomi 17 Ultra গ্লোবালি 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যেতে পারে। দেশের বাজারে ফোনটির দাম 1,20,000 টাকার বেশি হওয়ার সম্ভাবনা।

Xiaomi 17-এর মতো Xiaomi 17 Ultra মডেলেও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে দুই ফোনের স্পেসিফিকেশন আলাদা। আগেই চীনে লঞ্চ হওয়ার ফলে ফোনগুলির কোনও তথ্য অজানা নেই। Ultra ভ্যারিয়েন্টের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।

Xiaomi 17 মডেলও দুর্দান্ত ক্যামেরা সিস্টেমের সঙ্গে এসেছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে Leica Summilux লেন্স আছে। অন্য দুই ক্যামেরা হল 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল Leica টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

ফোনটির ব্যাক ক্যামেরাও 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। Xiaomi 17 মডেলের 7,000mAh ব্যাটারি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। Ultra ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত 6,800mAh ব্যাটারি আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vibrant 12-bit LTPO AMOLED display
  • Impressive still cameras and video recording
  • Perfectly usable 8K video recording
  • Good battery life
  • 100W fast wired charging
  • 50W wireless charging (using proprietary dock)
  • Bad
  • Average ultrawide camera
  • AI tools need some polish
  • Poor ultrawide video recording
  • Preinstalled third-party app
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6330mAh
OS Android 16
Resolution 2,656x1,220 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Superb cameras
  • Solid design
  • Bright display
  • Decent battery backup and 90W wired fast-charging support
  • Photography kit (sold separately)
  • Bad
  • Expensive
  • Stereo speakers aren't very loud
 
KEY SPECS
Display 6.90-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 200-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 6,800mAh
OS Android 16
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন
  2. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
  3. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  4. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  5. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  6. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
  7. Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  8. 12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava
  9. Gas Battery: দূষিত বাতাস থেকেই তৈরি হবে বিদ্যুৎ, নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে চর্চা
  10. AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.