Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর সেল শুরু, 10,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরা ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 মার্চ 2026 23:24 IST
হাইলাইট
  • Xiaomi 17 সিরিজের দুই ফোনেই Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর আছে
  • Xiaomi 17 ও Xiaomi 17 Ultra উভয় মডেলে 10,000 টাকা সাশ্রয় করা যাচ্ছে
  • ফোনগুলি Amazon ও শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে

Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর সামনে 50MP সেলফি ক্যামেরা আছে

Photo Credit: Xiaomi

Xiaomi 17 ও Xiaomi 17 Ultra মার্চ 11 ভারতে পা রেখেছে। গত শুক্রবার (মার্চ 13) এই নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলির আর্লি বার্ড সেল আরম্ভ হয়েছিল। আজ, বুধবার উভয় ফোনের ওপেন সেল শুরু হয়েছে। সেল উপলক্ষে ক্রেতারা 256 জিবি স্টোরেজ ভার্সনের দামে Xiaomi 17-এর 512 জিবি মডেল কিনতে পারবেন। Xiaomi 17 Ultra মডেলেও অফার চলছে। চাইনিজ প্রযুক্তি সংস্থাটি তাদের সবচেয়ে অত্যাধুনিক ফোনে 10,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। কোম্পানি মার্চের 17 তারিখ পর্যন্ত চলা আর্লি বার্ড সেলে Xiaomi 17 Ultra-এর সঙ্গে বিনামূল্যে 19,999 টাকার ফটোগ্রাফি কিট দিয়েছে।

জানিয়ে রাখি, Xiaomi 17 সিরিজের সমস্ত মডেল লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে রান করে। স্ট্যান্ডার্ড Xiaomi 17 তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে। Xiaomi 17 প্রথম ফোন যা 1 ইঞ্চির LOFIC সেন্সর পেয়েছে। এতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। দুই ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

Xiaomi 17 ও Xiaomi 17 Ultra দাম, অফার

Xiaomi 17-এর 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 89,999 টাকা রাখা হয়েছে। টপ 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম 99,999 টাকা। তবে সেল অফারে 89,999 টাকায় 512 জিবি মডেল কেনা যাবে। অর্থাৎ ক্রেতারা ফ্রি স্টোরেজ আপগ্রেড পাচ্ছেন। এখানে 10,000 টাকার সাশ্রয় হয়ে যাচ্ছে। এটি ব্ল্যাক, আইস ব্লু, এবং ভেঞ্চার গ্রীন কালার অপশনে উপলব্ধ।

Xiaomi 17 Ultra কিনতে খরচ হবে 1,39,999 টাকা। ফোনটি 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের সাথে বিক্রি হচ্ছে। তবে SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 10,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। EMI লেনদেনের ক্ষেত্রেও এই ছাড় কার্যকর থাকবে। নয়া ফোনটি সাদা ও কালো রঙে উপলব্ধ। Xiaomi 17 লাইনআপ অনলাইনে Amazon ও শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আর অফলাইনে শাওমির রিটেল স্টোর থেকে কেনা যেতে পারে।

Xiaomi 17 সিরিজের সঙ্গে আরও বেশ কিছু বেনিফিট যুক্ত হয়েছে। ক্রেতারা 4 মাসের জন্য Spotify Premium সাবস্ক্রিপশন পাবে। আবার YouTube প্রিমিয়ামেরও 3 মাস সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এছাড়াও, 3 মাসের জন্য Google AI Pro পরিষেবা বিনামূল্যে ব্যবহার করা যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vibrant 12-bit LTPO AMOLED display
  • Impressive still cameras and video recording
  • Perfectly usable 8K video recording
  • Good battery life
  • 100W fast wired charging
  • 50W wireless charging (using proprietary dock)
  • Bad
  • Average ultrawide camera
  • AI tools need some polish
  • Poor ultrawide video recording
  • Preinstalled third-party app
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6330mAh
OS Android 16
Resolution 2,656x1,220 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স
  2. BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে
  3. Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
  4. 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
  5. 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
  6. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  7. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  8. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  9. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
  10. 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.