কবে লঞ্চ হবে Xiaomi CC9 আর CC9e? জানাল Xiaomi

2 জুলাই এক ইভেন্টে চিনে লঞ্চ হবে Xiaomi CC9 আর CC9e

কবে লঞ্চ হবে Xiaomi CC9 আর CC9e? জানাল Xiaomi

Photo Credit: Weibo

2 জুলাই এক ইভেন্টে চিনে লঞ্চ হবে Xiaomi CC9 আর CC9e

হাইলাইট
  • CC সিরিজের দুটি ফোন লঞ্চ হবে
  • 2 জুলাই লঞ্চ হবে এই ফোন
  • Xiaomi CC9 এর দাম শুরু হচ্ছে 1,599 ইউয়ান থেকে
বিজ্ঞাপন

Xiaomi CC9 আর CC9e ফোনে লঞ্চের দিন ঘোষনা করল Xiaomi। আগামী 2 জুলাই চিনে নতুন সিরিজের প্রথম দুই স্মার্টফোন লঞ্চ করবে বেজিং এর কোম্পানিটি। এই দুটি কোম্পানির নতুন ‘CC' সিরিজের প্রথম স্মার্টফোন হতে চলেছে। সম্প্রতি তরুন প্রজন্মের কথা মাথায় রেখে ‘CC' সিরিজ স্মার্টফোনের ঘোষনা করেছিল Xiaomi। ইতিমধ্যেই ইন্টারনেটে এই ফোনের ছবি, দা আর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই দুই ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে CC সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চের ঘোষনা করেছে Xiaomi। সেখানে জানানো হয়েছে 2 জুলাই এক ইভেন্টে চিনে লঞ্চ হবে Xiaomi CC9 আর CC9e। 2 জুলাই চিনে স্থানীয় সময় সন্ধ্যা 7 টায় এই লঞ্চ ইভেন্ট শুরু হবে।

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Xiaomi CC9 এর দাম শুরু হচ্ছে 2,599 ইউয়ান (প্রায় 26,200 টাকা) থেকে। Xiaomi CC9e এর দাম শুরু হচ্ছে 1,599 ইউয়ান (প্রায় 16,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।

Xiaomi CC9  স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Xiaomi CC9 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.39 ইঞ্চি FHD+  ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730 চিপসেট, 4,000 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জিং।

Xiaomi CC9 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল 16 মেগাপিক্সেল আর 12 মেগাপিক্সেল সেন্সর। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Xiaomi CC9e স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Xiaomi CC9e ফোনে থাকবে 5.97 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট আর 3,500 mAh ব্যাটারি। এই ফোনে থাকবে একটি 48 মেগাপিক্সেল Sony IMX583 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আর 5 মেগাপিক্সেল সেন্সর।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »