ডিসপ্লের নীচে ডুয়াল সেলফি ক্যামেরা, স্মার্টফোন জগতে বিপ্লব Xiaomi -র

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 অক্টোবর 2019 15:41 IST
হাইলাইট
  • ডিসপ্লের নীচে ডুয়াল ক্যামেরা থাকবে
  • এই ফোনে ফুল স্ক্রিন ডিসপ্লে থাকবে
  • ছবি তোলার সময় সামনের ক্যামেরার উপরের পিক্সেলগুলি বন্ধ হয়ে যাবে

কবে ডিসপ্লের নীচে সেলফি ক্যামেরা ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ হবে? জানায়নি Xiaomi

Photo Credit: TigerMobiles / CNIPA

ডিসপ্লের নীচে ক্যামেরা তৈরির প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছে Xiaomi। শীঘ্রই এই প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ করবে বেজিংয়ের কোম্পানিটি। গত বছর কোম্পানির ফাইল করা একটি পেটেন্ট সামনে এসেছে। সেখানে কীভাবে ডিসপ্লের নীচে ডুয়াল সেলফি ক্যামেরা কাজ করবে দেখানো হয়েছে। এর ফলে কোন পপ-আপ ক্যামেরা ছাড়াও স্মার্টফোন অল স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা যাবে। ছবিতে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। ডিসপ্লের চারপাশে থাকছে পাতলা বেজেল। যদিও এই প্রোডাক্টের ছবি সামনে আসেনি।

এক ধাক্কায় অনেকটা সস্তা হল Samsung Galaxy A80

TigerMobiles ওয়েবসাইটে প্রথম এই Xiaomi পেটেন্টের খবর সামনে এসেছে। গত বছর সেপ্টেম্বর মাসে এই পেটেন্ট ফাইল করেছিল Xiaomi। পেটেন্টের ছবি থেকে জানা গিয়েছে উপরের অংশে ডিসপ্লের তলায় ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। ক্যামেরায় সেলফি মোড অন করলে এই ক্যামেরা দেখা দুটি দেখা যাবে। অন্য সময় ডিসপ্লের নীচের ক্যামেরা দেখা যাবে না। ডিসপ্লের নীচের সেলফি ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও তোলা যাবে।

যদিও ক্যামেরা ব্যবহার বন্ধ করলেই ক্যামেরার উপরে পিক্সেলগুলি জ্বলে উঠবে। ফলে তখন আর ডিসপ্লের নীচের ক্যামেরা দেখা যাবে না। সম্প্রতি ডিসপ্লের নীচে সেলফি ক্যামেরা প্রযুক্তি নিয়ে এসেছিল Oppo। যদিও Xiaomi -র প্রযুক্তি Oppo -র তৈরি প্রযুক্তি থেকে অনেকটা আলাদা।

এসে গেল MIUI 11, কীভাবে ইন্সটল করবেন এই আপডেট?

সম্প্রতি ডিসপ্লের নীচে ক্যামেরা তৈরির কথা জানিয়েছিল Xiaomi। ছবি তোলার সময় সামনের ক্যামেরার উপরের পিক্সেলগুলি বন্ধ হয়ে যাবে। এর ফলে স্বচ্ছ কাঁচের মধ্যে দিওয়ে ছবি তুলবে সেলফি ক্যামেরা। ছবি তোলা শেষ হলে আরা জ্বলে উঠবে ক্যামেরার উপরের পিক্সেলগুলি। তখন ডিসপ্লের নীচে ঢাকা পড়বে সেলফি ক্যামেরা।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  2. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  3. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  4. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  5. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  6. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  7. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  8. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  9. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  10. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.