শীঘ্রই ভারতে আসতে পারে Mi10 ও Mi 10 Pro; ইঙ্গিত দিলেন Xiaomi প্রধান

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 14 ফেব্রুয়ারি 2020 10:00 IST
হাইলাইট
  • চিনে লঞ্চ হয়েছে Mi 10 ও Mi 10 Pro
  • শীঘ্রই ভারতে এই ফোন লঞ্চ হতে পারে
  • এই দুই ফোনে 108MP ক্যামেরা রয়েছে

শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Mi 10 সিরিজ

বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে Mi10 ও Mi 10 Pro। আপাতত শুধুমাত্র চিনে Xiaomi -র নতুন ফ্ল্যাগশিপ পাওয়া যাবে। Mi 5 -এর পরে ভারতে এই সিরিজের অন্য কোন স্মার্টফোন আনেনি বেজিংয়ের কোম্পানিটি। যদিও শীঘ্রই ভারতে Mi 10 ও Mi 10 Pro লঞ্চের ইঙ্গিত দিয়েছেন ভারতে কোম্পানির প্রধান মনু কুমার জৈন।

চিনে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ লঞ্চের পরেই টুইটারে মনু জানিয়েছেন ভারতে Mi 10 তৈরির পতিকাঠামো না থাকার কারণে 100 শতাংশ ফোন চিন থেকে আমদানি করতে হবে। ফলে ভারতে এই ফোন লঞ্চ হলে চিনের থেকে বেশি দামে বিক্রি হবে এই ফোন।

চিনে Mi 10 -এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 40,000 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। 14 ফেব্রুয়ারি এই ফোন বিক্রি শুরু করবে Xiaomi।

Advertisement

অন্যদিকে Mi 10 Pro এর দাম শুরু হচ্ছে 4,999 ইউয়ান (প্রায় 50,000 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। 18 ফেব্রুয়ারি চিনে এই ফোন বিক্রি শুরু হবে।

করোনাভাইরাসের প্রকোপে অনলাইনে লঞ্চ হবে Realme X50 Pro 5G

Advertisement

Mi 10 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।

Advertisement

ভারতে Galaxy S20 সিরিজ ও Galaxy Z Flip প্রি-রেজিস্ট্রেশন শুরু করল Samsung

Mi 10 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Mi 10 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি HDR10+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতেও থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 512GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

Mi 10 Pro -এর পিছনেও চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 20 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা ও 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। টেলিফটো ক্যামেরায় থাকছে 10x জুম ও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন।

Advertisement

Mi 10 Pro -এর ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 50W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ ও 10W রিভার্স চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Attractive design
  • Very good performance
  • Fast wireless charging
  • Good camera performance
  • Vivid 90Hz display
  • Speedy face recognition
  • Bad
  • Fingerprint unlock isn’t quick
  • Gets hot easily
  • No IP rating
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4780mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 8-megapixel + 12-megapixel + 20-megapixel
RAM 12GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Manu Kumar Jain, Mi 10, Mi 10 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  7. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  8. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  9. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  10. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.