লঞ্চের আগে ফাঁস হল Mi 10 Pro ও Redmi K30 Pro-র স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 ফেব্রুয়ারি 2020 16:24 IST
হাইলাইট
  • Mi 10 ও Mi 10 Pro তে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • Redmi K30 Pro তে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • Redmi K30 Pro তে থাকতে পারে Snapdragon 865 চিপসেট

চলতি বছরের প্রথমার্ধে লঞ্চ হবে Redmi K30 Pro ও Mi 10 সিরিজ

Mi 10 ও Mi 10 Pro -তে থাকবে Snapdragon 865 চিপসেট। 2019 সালেই এই ঘোষণা করে দিয়েছিল চিনের কোম্পানিটি। Mi 10 -এর সঙ্গে লঞ্চ হবে Mi 10 Pro। এই দুই ফোনেই থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হবে Redmi K30 Pro। এই ফোনেও থাকবে Snapdragon 865 চিপসেট।

XDA-Developer ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এই দুই ফোনের build.prop ফাইল থেকে জানা গিয়েছে ‘Umi' ও ‘Cmi' ছদ্মনামে এই দুই ফোন লঞ্চ হবে। এই দুই ফোনেই থাকবে Snapdragon 865 চিপসেট। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।

Advertisement

চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ হাজির হল Poco X2; ফিচারগুলি দেখে নিন

এই দুই ফোনের গ্যালারি অ্যাপ থেকে Mi 10 ও Mi 10 Pro-এর পিছনে 108 মেগাপিক্সেল ক্যামেরার তথ্য সামনে এসেছে। এই দুই ফোনে থাকতে পারে Samsung ISOCELL Bright HMX সেন্সর। এছাড়াও ‘lmi' ছদ্মনামে পৃথক একটি ফোন দেখা গিয়েছে। Redmi K30 Pro নামে এই ফোন বাজারে আসতে পারে। Redmi K30 Pro-তে থাকতে পারে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ফোনে ব্যবহার হতে পারে Sony IMX686 সেন্সর।

Mi 10 সিরিজের মতোই Redmi K30 Pro তে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। মার্চ মাসে এই ফোন লঞ্চ হতে পারে। Redmi K30-এর মতোই Redmi K30 Pro-তেও 5G কানেক্টিভিটি থাকবে। এছাড়াও এই ফোনে থাকবে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা।

 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 8-megapixel + 12-megapixel + 20-megapixel
RAM 12GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Attractive design
  • Very good performance
  • Fast wireless charging
  • Good camera performance
  • Vivid 90Hz display
  • Speedy face recognition
  • Bad
  • Fingerprint unlock isn’t quick
  • Gets hot easily
  • No IP rating
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4780mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.