ট্রিপল রিয়ার ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ লঞ্চ হল Mi A3

Mi A3 ফোনের পিছনে রয়েছে গ্লসি ফিনিশ, ওয়াটার ড্রপ স্টাইল নচ, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ট্রিপল রিয়ার ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Xiaomi।

ট্রিপল রিয়ার ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ লঞ্চ হল Mi A3

Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড চলবে

হাইলাইট
  • Mi A3 এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে
  • এই ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে
  • থাকছে 32 MP সেলফি ক্যামেরা
বিজ্ঞাপন

জুলাই মাসে স্পেনে লঞ্চ হয়েছিল Mi A3। বুধবার ভারতে Android One সিরিজের এই ফোন লঞ্চ করল Xiaomi। Mi A3 ফোনের পিছনে রয়েছে গ্লসি ফিনিশ, ওয়াটার ড্রপ স্টাইল নচ, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট, আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে MIUI স্কিন এর পরিবর্তে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। Amazon.in আর Mi.com থেকে পাওয়া যাবে Mi A3।

Mi A3 এর দাম

4GB RAM + 64GB স্টোরেজে Mi A3 এর দাম 12,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে Mi A3 কিনতে 15,999 টাকা খরচ হবে। নীল, সাদা ও ধূসর রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 23 অগাস্ট দুপুর 12 টায় Amazon.in আর Mi.com থেকে এই ফোন বিক্রি শুরু করবে বেজিং এর কোম্পানিটি। অনলাইন ছাড়াও শিঘ্রই অফলাইনেও পাওয়া যাবে Mi A3।

HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকরা অনলাইনে এই ফোন কিনলে 750 টাকা ক্যাশব্যাক পাবেন। ইএমআই ট্রানজাকশানে থাকছে অতিরিক্ত 250 টাকা ছাড়। Airtel গ্রাহকরা Mi A3 কিনে 249 টাকা রিচার্জে পাবেন ডবল ডেটা অফার।

Mi A3 স্পেসিফিকেশন

Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেল চলবে। এই ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে।ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Mi A3 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Mi A3 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good cameras
  • Premium build quality
  • Excellent battery life
  • Smooth performance
  • Bad
  • Low-resolution display
  • Hybrid dual-SIM slot
  • Camera is slow to focus at times
  • Aggressive HDR
Display 6.08-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4030mAh
OS Android 9.0
Resolution 720x1560 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A38 ও Galaxy A58 দেখা গেল Geekbench-এ, থাকবে ভিন্ন প্রসেসর
  2. iPhone 16 মাত্র 45,490 টাকায়, বাম্পার অফার Croma Black Friday সেলে
  3. সন্তানের X অ্যাকাউন্টের রাশ মা-বাবার হাতে আসছে, জানা যাবে কার সঙ্গে চ্যাট, কত সময় ব্যয়
  4. SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা
  5. বিদেশে গিয়ে সিমের খোঁজে ছোটাছুটির দিন শেষ, WhatsApp থেকে কেনা যাবে আন্তর্জাতিক eSIM
  6. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  7. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  8. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  9. Cluade Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  10. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »