প্রথম ঝলকেই বাজিমাত, এটাই নতুন Xiaomi CC9

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুন 2019 13:46 IST
হাইলাইট
  • 2 জুলাই লঞ্চ হবে Xiaomi CC9 আর CC9e
  • এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা
  • এই ফোনের রিটেল বাক্সের ছবি প্রকাশ করেছে Xiaomi

2 জুলাই লঞ্চ হবে Xiaomi CC9

Photo Credit: Weibo

2 জুলাই লঞ্চ হবে Xiaomi CC9 আর CC9e। আগামী মঙ্গলবার চিনে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন। লঞ্চের আগে বাজার গরম করতে এই ফোনের টিজার প্রকাশ শুরু করল Xiaomi। সম্প্রতি Xiaomi CC ফোনের ছবি ও রিটেল বাক্সের ছবি প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। Xiaomi CC9 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর 32 মেগাপিক্সেল সেলফি শুটার। টিজারে এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে CC9 ফোনের টিজার প্রকাশ করেছেন Xiaomi  প্রধান লেই জুন। এই ফোনের পিছনে রয়েছে গ্লসি গ্রেডিয়েন্ট ফিনিশ। সাথে থাকছে ট্রিপল ক্যামেরা। তবে ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। মনে করা হচ্ছে এই ফোনে ডিসপ্লের নীচে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনে নীচে থাকছে স্পিকার গ্রিল আর USB Type-C  পোর্ট।

Xiaomi Mi CC9 রিটেল বাক্স
ছবি: Weibo

অন্য এক সোশ্যাল মিডিয়া পোস্টে Xiaomi প্রোডাক্ট ম্যানেজার লাও ওয়েই Xiaomi CC9 ফোনের রিটেল বাক্সের ছবি প্রকাশ করেছেন।

Advertisement

তরুন প্রজন্মের কথা মাথায় রেখে সম্প্রতি নতুন CC সিরিজের স্মার্টফোন সিরিজ ঘোষনা করেছিল Xiaomi। এই সিরিজের প্রথম দুটি স্মার্টফোন Xiaomi CC9 আর CC9e। 2 জুলাই চিনে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন।

Xiaomi CC9 এর দাম শুরু হচ্ছে 2,599 ইউয়ান (প্রায় 26,200 টাকা) থেকে। Xiaomi CC9 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.39 ইঞ্চি FHD+  ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730 চিপসেট, 4,000 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জিং।

Xiaomi CC9 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল 16 মেগাপিক্সেল আর 12 মেগাপিক্সেল সেন্সর। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.