বেড়েছে স্মার্টফোন বিক্রি, ভারতে আরও শক্তিশালী হল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 অগাস্ট 2018 17:12 IST

ভারতে স্মার্টফোন বিক্রির উপরে ভর করে এই দেশে বিশাল সাফল্যের মুখ দেখল Xiaomi। বুধবার এক রিপোর্টে জানানো হয়েছে মোট 6.6 বিলিয়ান মার্কিন ডলার (46,000 কোটি টাকা) আয় করেছে Xiaomi। যা আগের বছরের থেকে 68.3 শতাংশ বেশি। 30 জুন শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিক সময়ে এই টাকা আয় করেছে Xiaomi। সারা বিশ্বের আয়ের পরিমানে মোট 151.7 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

“হাই এন্ড স্মার্টফোন বাজারে আরও ভালো প্রবেশের জন্য নতুন বিজনেস মডেল নিয়ে ঝাঁপিয়ে পড়বে Xiaomi। বিশ্ব বাজারে আরও বেশি IoT ডিভাইস লঞ্চ করবে কোম্পানি। এর সাথেই কোম্পানির ইন্টারনেট সার্ভিসের পরিধি বৃদ্ধি করা হবে।” বলে জানিয়েছেন Xiaomi-র প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও লেই জুন।

ভারতে দ্বিতীয় ত্রৈমাসিক সময়ে স্মার্টফোন বিক্রি করে 4.6 বিলিয়ান মার্কিন ডলার রোজগার করেছে চিনের কোম্পানিটি। যা আগের বছরের থেকে 58.7 শতাংশ বেশি। আগের বছরের থেকে বেশি পরিমানে ফোন বিক্রি করে এই লাভের মুখ দেখেছে কোম্পানি।

কোম্পানির IoT ডিভাইস ও লাইফস্টাইল প্রোডাক্টে সমথেকে বেশি লাভ দেখা গিয়েছে। এই প্রোডাক্টগুলিতে আগের বছরের থেকে 104.3 শতাংশ বেশি লাভ হয়েছে। আগের বছরের থেকে ইন্টারনেট সার্ভিসে 63.9 শতাংশ বৃদ্ধি হয়েছে। তবে এই ব্যবহার অনেকটাই চিন থেকে হয়েছে বলে জানিয়েছে কোম্পানি।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Hong Kong
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 17 Pro-এর মতো দেখতে বাজেট ফোন আনছে Tecno, 7000mAh ব্যাটারির সাথে মার্চে লঞ্চ
  2. Sarvam Edge: বিনা ইন্টারনেটে AI চলবে ফোন-ল্যাপটপে, ভারতীয় সংস্থার চ্যালেঞ্জ গুগল, চ্যাটজিপিটিকে
  3. Oppo K14x 5G: 1500 টাকা ছাড়ে ওপ্পোর নয়া 6500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা ফোনের সেল শুরু হল
  4. 6300mAh ব্যাটারি ও 18GB ডাইনামিক র‍্যামের সাথে Realme P4 Lite লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারিতে, দাম 10 হাজারের মধ্যে?
  5. 20,500 টাকার বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং, দুর্দান্ত প্রসেসর ও ক্যামেরা
  6. Airtel: পশ্চিমবঙ্গে এয়ারটেলের বড় চমক, সমস্ত প্ল্যানে এখন আনলিমিটেড 4G ও 5G ডেটা
  7. প্রেমদিবসে Realme-এর নতুন মেরুন রেড ফোনের সেল শুরু হল, 14,000 টাকার কমে 144Hz রিফ্রেশ রেট, 7000mAh ব্যাটারি
  8. Motorola এর স্টাইলাস পেন সহ সবচেয়ে সস্তা ফোনে মিলছে 4500 টাকা ডিসকাউন্ট, রয়েছে 32MP সেলফি ক্যামেরা
  9. Aadhaar Card: জালিয়াতি রুখতে আসছে নতুন আধার কার্ড, বিশেষ কী থাকবে দেখুন
  10. Poco C81 Pro শীঘ্রই 6,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হবে, লিস্টেড হল NBTC ওয়েসাইটে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.